ছবিতে রয়েছেন দিব্যা দত্ত আর নীরজ কাবি। ইন্দিরার মতে‘আমাদের দেশের অন্যতম সেরা অভিনেতা তাঁরা। ওরা যে ধরনের সততা আর গভীরতা চরিত্রে নিয়ে আসে, সেটা আমার জন্য এক রকম আশীর্বাদের। আমরা তিনজনই খুব এক মনের মানুষ। কাজের সময় কখনও কোনও ঝামেলা হয়নি।’ ইন্দিরা এও বলেন, ‘পুতুল’ যেমন আবেগে ভরা ছিল, এই ছবিতে আরও বেশি রয়েছে। কারণ এটি বায়োপিক।’

ইন্দিরা ধর
শেষ আপডেট: 16 May 2025 16:09
দ্য ওয়াল ব্যুরো: ‘পুতুল’ ছবির মাধ্যমে আন্তর্জাতিক ছবির মঞ্চে পরিচিতি পেয়েছিলেন বাঙালি পরিচালক ইন্দিরা ধর। এবার আবার সেই ইন্দিরাহাজির হলেন কান চলচ্চিত্র উৎসবে। তাঁর প্রথম বলিউড ছবি ‘ইকোস অফ ভ্যালর’ Echoes of Valour–এর ঘোষণা নিয়ে ইন্দিরা উপস্থিত ফ্রান্সে । ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন জনপ্রিয় অভিনেত্রী দিব্যা দত্ত এবং নীরজ কাবি।
গত বছর ‘পুতুল’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পাশাপাশি অস্কারের দু'টি বিভাগ— Best Picture এবং Best Original Song—এ বিবেচিত হয়। সেই সাফল্যর পর এবার ইন্দিরা বলিউডে পা রাখতে চলেছেন।
সংবাদমাধ্যমে ইন্দিরা বলেন, ‘কান সিনেমার পীঠস্থান। একজন নির্মাতার পক্ষে এখান অবধি পৌঁছনো, বিরাট বড় ব্যাপার।’ তবে ইন্দিরা তাঁর নতুন প্রজেক্টকে শুধুমাত্র ‘বলিউড’ ছবি হিসেবে দেখতে নারাজ। তাঁর কথায়, ‘আমার কাছে ভারতীয় সিনেমা এক ও অভিন্ন। আমি এটিকে বিভিন্ন 'উড'-এ ভাগ করি না। অনেকেই ভাষা বা অঞ্চল অনুযায়ী আলাদা করেন, কিন্তু আমি আমার ছবিগুলো আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি দিয়েই দেখি।’
Echoes of Valour-এর বিষয়ে ইন্দিরা বলেন, ‘আমি চাই এই ছবিও বিশ্বজুড়ে প্রশংসা পাক। ‘পুতুল’ যেমন সমালোচকদের প্রশংসা পেয়েছিল, তেমনই এই ছবিটিও সবার মনে থাকবে বলে আশা করছি।’
ছবির গল্প ও চরিত্র নিয়ে ইন্দিরা জানান, ‘ভারতীয় সেনা নিয়ে তৈরি বেশিরভাগ ছবি জওয়ানদের ঘিরে। এই বিষয়টা একজন নতুন নির্মাতার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। বেশিরভাগ সময়ে অভিজ্ঞ নির্মাতারাই সেনাবাহিনী নিয়ে ছবি বানান। কিন্তু আমি একটা সাহস নিয়েছি কারণ আমি এমন কিছু তৈরি করতে চেয়েছি, যেটা সবাই মনে রাখবে।”
যদিও গল্পের বিস্তারিত ভাবে বলেননি ইন্দিরা, তবে জানিয়েছেন, এই ছবিটি একজন মায়ের যাত্রাকে ঘিরে—একজন মায়ের, যাঁর ছেলে আর বেঁচে নেই। ‘আমি নিজে একজন মা, তাই চরিত্রটির সঙ্গে আমার খুব সংযোগ। আমি সেই মায়ের কষ্ট উপলব্ধি করতে পারি,’ বলেন ইন্দিরা।
ছবিতে রয়েছেন দিব্যা দত্ত আর নীরজ কাবি। ইন্দিরার মতে‘আমাদের দেশের অন্যতম সেরা অভিনেতা তাঁরা। ওরা যে ধরনের সততা আর গভীরতা চরিত্রে নিয়ে আসে, সেটা আমার জন্য এক রকম আশীর্বাদের। আমরা তিনজনই খুব এক মনের মানুষ। কাজের সময় কখনও কোনও ঝামেলা হয়নি।’ ইন্দিরা এও বলেন, ‘পুতুল’ যেমন আবেগে ভরা ছিল, এই ছবিতে আরও বেশি রয়েছে। কারণ এটি বায়োপিক।’