
প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 28 November 2024 12:34
দ্য ওয়াল ব্যুরো: বহু অপেক্ষার পর অবশেষে ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা ২’। ট্রেলার প্রকাশ পর থেকেই এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে। ২০২১-এ মুক্তি পেতেই গোটা দেশে ঝড় তুলেছিল আল্লু অর্জুনের 'পুষ্পা'। এরপর থেকেই 'পুষ্পা'র নাম ভারতীয় সিনেমার দর্শকদের মুখে মুখে ঘুরেছে। মুক্তির আগে থেকেই এই ছবি নিয়ে উন্মদনা তুঙ্গে। বক্স অফিসে ইতিমধ্যেই ৪০০ কোটি ব্যবসা করে ফেলেছে ছবিটি।
এই ছবির প্রথম দিনের প্রথম শো দেখার ইচ্ছে রয়েছে আল্লু অর্জুনের বহু অনুরাগীদের। প্রশ্ন একটাই কবে থেকে পাওয়া যাবে ছবির টিকিট? বক্স অফিস সূত্রে খবর, ৩০ নভেম্বর অর্থাৎ আর মাত্র তিনদিন পর থেকেই অনলাইনে টিকিট বুকিং শুরু হয়ে যাবে পুষ্পা ২ ছবির। ‘পুষ্পা ২’ বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’।
আল্লু অর্জুনের জীবনে এই ছবি এক মাইলস্টোন। তাঁর জনপ্রিয়তা কেবল দক্ষিণী সিনেপাড়াতেই সীমাবদ্ধ থাকেনি। পুষ্পা ছবির হাত ধরে যা তিনি গোটা দেশে জনপ্রিয়তা লাভ করেছেন। এই ছবি তাঁর ঝুলিতে এনে দিয়েছে জাতীয় পুরষ্কারও। ফলে প্রথম দিনে সিনেমা হলের চেয়ার নিজের নামে করতে চাইলে আগে থেকেই টিকিট বুক করে রাখতে হবে।
‘পুষ্পা ২’ ছবি মুক্তির আর মাত্র কয়েকটা দিন বাকি। অপেক্ষায় দিন গুনছেন সকলে। আর অনুরাগীদের সেই উত্তেজনাকে আরও ৪ গুন বাড়িয়ে তুলেছে ‘পুষ্পা ২’-এর আইটেম গান ‘কিসসিক’। টি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘কিসসিক’ গানটির লিরিক্যাল ভিডিও। যেখানে পুরো গান শোনা গেছে, মাঝে দেখা গেছে শ্রীলীলা আর আল্লু অর্জুনের ঝলক।