Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন বলিউড ছেড়েছিলেন প্রিয়াঙ্কা? প্রশ্নের উত্তরে কঠিন সত্যি সামনে আনলেন পিগি চপস

২০১৫ সালে আমেরিকান সিরিজ কোয়ান্টিকো (Quantico) দিয়ে হলিউডে নিজের সফর শুরু করেন প্রিয়াঙ্কা। সেই সময় থেকেই ধীরে ধীরে আন্তর্জাতিক বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করেছেন তিনি।

কেন বলিউড ছেড়েছিলেন প্রিয়াঙ্কা? প্রশ্নের উত্তরে কঠিন সত্যি সামনে আনলেন পিগি চপস

দেবারতি চক্রবর্তী

শেষ আপডেট: 12 March 2026 13:09

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে নিজের কেরিয়ারের শীর্ষ সময়ে নানা টানাপোড়েনের মুখে পড়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সেই সময়কার অভিজ্ঞতাই তাঁকে নতুন সুযোগের সন্ধানে হলিউডে পা রাখতে অনুপ্রাণিত করেছিল।

২০১৫ সালে আমেরিকান সিরিজ কোয়ান্টিকো (Quantico) দিয়ে হলিউডে নিজের সফর শুরু করেন প্রিয়াঙ্কা। সেই সময় থেকেই ধীরে ধীরে আন্তর্জাতিক বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করেছেন তিনি।

সম্প্রতি নট স্কিনি বাট নট ফ্যাট (Not Skinny But Not Fat)- পডকাস্টে যোগ দিয়ে সেই স্মৃতিতে ফেরেন অভিনেত্রী। তিনি বলেন, একটা সময় পর বলিউডে কাজ করতে গিয়ে তাঁর মনে হয়েছিল তিনি যেন কিছুটা সীমাবদ্ধতার মধ্যে আটকে পড়ছেন। অভিনয়ের ক্ষেত্রে নতুন কী কী সুযোগ রয়েছে, তা দেখার আগ্রহ থেকেই তিনি আমেরিকান বিনোদন জগতে পা রেখেছিলেন।

প্রিয়াঙ্কা আরও বলেন, হলিউডে ভারতীয় অভিনেতাদের প্রতিনিধিত্ব খুবই কম ছিল। তাঁর মতে, মিন্ডে কলিং (Mindy Kaling) এবং ঐশ্বর্য রাই (Aishwarya Rai)-এর মতো কয়েকজন ছাড়া সেই সময়ে খুব বেশি ভারতীয় শিল্পী সেখানে কাজ করছিলেন না। তাই এই অভাবটাও তাঁকে ভাবিয়ে তুলেছিল।

সাক্ষাৎকারে যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় বলিউডের অন্দরমহলে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে তিনি ছিলেন কি না, উত্তরে প্রিয়াঙ্কা বলেন,  ‘আমি নোংরায় থাকতে পছন্দ করি না, কারণ তখন আপনি গন্ধে অভ্যস্ত হয়ে যান।’। জীবনে কোনও পথই সহজ নয়। প্রত্যেককেই নিজের লড়াই লড়তে হয়। তিনি এমন একজন মানুষ যিনি নেতিবাচক পরিস্থিতিতে আটকে থাকতে পছন্দ করেন না। তাঁর কথায়, কঠিন সময় এলেই তিনি নতুন পথ খোঁজার চেষ্টা করেন।

অভিনেত্রী আরও স্বীকার করেন, কেরিয়ারে বহুবার তাঁকে নতুন করে দিক পরিবর্তন করতে হয়েছে। হলিউডে কাজ শুরু করার সময় তাঁর সামনে কোনও স্পষ্ট পথ ছিল না, কারণ তাঁর আগে খুব বেশি উদাহরণও ছিল না। তবু নিজের পরিশ্রম আর কাজের উপর আত্মবিশ্বাস ছিল বলেই তিনি সেই ঝুঁকি নিয়েছিলেন। 


```