Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

চুপিসারে বিয়ে সারলেন কৃতিকা কমরা-গৌরব কাপুর! পরিবার ও কাছের মানুষদের নিয়ে আসর বসল বাড়িতেই

চুপিসারে বিয়ে সারলেন কৃতিকা কামরা ও গৌরব কাপুর। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাড়ির ছাদেই বসেছিল অন্তরঙ্গ বিয়ের আসর।

চুপিসারে বিয়ে সারলেন কৃতিকা কমরা-গৌরব কাপুর! পরিবার ও কাছের মানুষদের নিয়ে আসর বসল বাড়িতেই

কৃতিকা কামরা-গৌরব কাপুর

গার্গী দাস

শেষ আপডেট: 12 March 2026 11:05

দ্য ওয়াল ব্যুরো: চুপিসারে চার হাত এক। রেজিস্ট্রি বিয়ে সারলেন অভিনেত্রী কৃতিকা কামরা (Kritika Kamra) এবং টেলিভিশন উপস্থাপক গৌরব কাপুর (Gaurav Kapur)। ১১ মার্চ বিয়ের রেজিস্ট্রি (Wedding Registry) কাগজে সই করে আইনত একে অপরের সঙ্গী হলেন। ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা উপস্থিত ছিলেন। নিজেদের বাড়ির ছাদেই ছোট্ট অনুষ্ঠানে উদযাপন করলেন জীবনের নতুন অধ্যায়।

যদিও এখনও পর্যন্ত নিজেরা বিয়ের ছবি প্রকাশ করেননি নবদম্পতি, তবু বিয়ের এক বিশেষ মুহূর্তের ছবি সামনে এসেছে। খ্যাতনামা ফোটোগ্রাফার জোসেফ রাধিক (Joseph Radhik) সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের রেজিস্ট্রি কাগজে সই করার মুহূর্ত। পরে নবদম্পতির একসঙ্গে তোলা কয়েকটি স্বপ্নিল ছবিও প্রকাশ্যে এসেছে।

বিয়ের দিন কৃতিকা কামরা (Kritika Kamra) সাদামাটা লাল শাড়িতে ধরা দিয়েছেন। তবে সাজে ছিল রাজকীয় ছোঁয়া। গলায় ছিল একটি চোকার (Choker), তার সঙ্গে লেয়ারড নেকলেস (Layered Necklace) এবং কানের দুল। অন্যদিকে গৌরব কাপুর (Gaurav Kapur) পরেছিলেন বেজ রঙের বন্দগলা কুর্তা সেট (Beige Bandhgala Kurta Set)। দু’জনেরই সহজ অথচ মার্জিত সাজ নজর কেড়েছে নেটপাড়ার।

বিয়ে হয়েছে ছোট পরিসরের। তবু উপস্থিত ছিলেন বিনোদন জগত ও ক্রিকেট দুনিয়ার কয়েকজন পরিচিত মুখ। অতিথিদের তালিকায় ছিলেন ফারহান আখতার (Farhan Akhtar), সোহা আলি খান (Soha Ali Khan), শ্রেয়া ধন্বন্তরী (Shreya Dhanwanthary), পূজা গোর (Pooja Gor), অনয়া সিং (Anya Singh), অঙ্গদ বেদি (Angad Bedi), নেহা ধুপিয়া। ক্রিকেট মহল থেকে ছিলেন বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag), যুবরাজ সিং (Yuvraj Singh), হেজেল কিচ (Hazel Keech) ও অজিত আগরকররা।

বিয়ের একদিন পরেই অর্থাৎ ১২ মার্চ বৃহস্পতিবার, বন্ধু ও সহকর্মীদের জন্য রিসেপশন (Reception) পার্টির আয়োজন করেছেন কৃতিকা ও গৌরব। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘দ্য পার্টি, আফটার’ (The Party, After)। বলিউড (Film Industry) এবং ক্রিকেট জগতের বহু পরিচিত মুখ সেখানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে রিসেপশনের আমন্ত্রণপত্রের (Reception Invite) এক ঝলক। সেখানে লেখা রয়েছে— “We’d love to celebrate our wedding with you. Easy. Unhurried. Come early. Stay as long as the night allows.” অর্থাৎ, তাড়াহুড়ো নয়, ধীরে-সুস্থে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ারই ইচ্ছে নবদম্পতির। আমন্ত্রণপত্রে নিজেরাই সই করেছেন কৃতিকা ও গৌরব, যা এই উদযাপনে এনে দিয়েছে ব্যক্তিগত উষ্ণতা।


```