Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

প্রিয়াঙ্কার ডিপফেক ভিডিও ভাইরাল! উদ্বেগ বাড়ছে বলিউডে

এআই প্রযুক্তি দিয়ে তৈরি এই ভিডিওগুলি নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে।

প্রিয়াঙ্কার ডিপফেক ভিডিও ভাইরাল! উদ্বেগ বাড়ছে বলিউডে

শেষ আপডেট: 6 December 2023 16:34

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রধানমন্ত্রী স্বয়ং উদ্বেগপ্রকাশ করেছেন। কিন্তু তারপরেও ডিপফেক ভিডিওর হাত থেকে কিছুতেই রেহাই মিলছে না। প্রথমে রশ্মিকা মান্দানা। এরপর ক্যাটরিনা কাইফ, কাজল, আলিয়া ভাটের অভিনেত্রীদের ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার সেই তালিকায় নাম জুড়ল বলিউডের 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়ারও। সম্প্রতি প্রিয়াঙ্কার ডিপফেক ভিডিও ছড়িয়ে গিয়েছে নেটমাধ্যমে।

জানা গিয়েছে, দিনকয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় প্রিয়াঙ্কার সেই ভিডিওটি। যদিও সেই ভিডিওটি ভুয়ো নয়। তবে সেখানে প্রিয়াঙ্কার মুখে যে কথাগুলি শোনা যাচ্ছিল, সেই অডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বানানো। সেখানে প্রিয়াঙ্কার মুখে শোনা গিয়েছে তাঁর বার্ষিক আয়ের কথা। যা কিনা ভুয়ো। প্রযুক্তির মাধ্যমে বানানো। ডিপফেকের সাহায্যে ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।

একের পর এক নায়িকা এভাবে ডিপফেকের শিকার হওয়ায় তোলপাড় পড়ে গিয়েছে বলিউডে। এআই প্রযুক্তি দিয়ে তৈরি এই ভিডিওগুলি নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। গত সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন থেকে এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে মোদী বলেছিলেন, “এআই-এর প্রভাব নিয়ে সারা বিশ্ব চিন্তিত। এই জিনিস বন্ধ করতে আন্তর্জাতিক আইন জরুরি।”

সম্প্রতি আলিয়া ভাটের ডিপফেক ভিডিও যখন ভাইরাল হয়, সেসময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন রশ্মিকা। ‘অ্যানিমাল’-এর প্রচারে এসে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছিলেন অভিনেত্রী। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনিই প্রথম, যাঁর ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল। সেসময় অমিতাভ বচ্চনও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। পরে রশ্মিকা বলেছিলেন, “বারবার এরকম ঘটনা ঘটতে থাকলে চুপ থাকা যাবে না।”


```