Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

শেষ হল ক্যানসারের সঙ্গে যুদ্ধ, মাত্র ৩৮ বছরে চলে গেলেন পবিত্র রিশতা খ্যাত প্রিয়া মারাঠে

প্রিয়া মারাঠে বিবাহ করেছিলেন অভিনেতা শান্তনু মোগেকে, যিনি স্বরাজ্যরক্ষক সম্ভবাজি-তে ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন।

শেষ হল ক্যানসারের সঙ্গে যুদ্ধ, মাত্র ৩৮ বছরে চলে গেলেন পবিত্র রিশতা খ্যাত প্রিয়া মারাঠে

প্রিয়া মারাঠে

গার্গী দাস

শেষ আপডেট: 31 August 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: মারাঠি এবং হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রিয়া মারাঠে আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে মাত্র ৩৮ বছর বয়সে হেরে গেলেন। রবিবার (৩১ আগস্ট, ২০২৫) ভোররাতে মুম্বইয়ের মীরা রোডে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল প্রস্থান শোকস্তব্ধ করেছে টেলিভিশন ইন্ডাস্ট্রিকে।

প্রিয়ার অভিনয় জীবন শুরু হয়েছিল ২০০৭ সালে মারাঠি ধারাবাহিক ইয়া সুখানো ইয়া-এর মাধ্যমে। এরপর একের পর এক জনপ্রিয় মারাঠি সিরিয়ালে তিনি অভিনয় করেন। মারাঠি টেলিভিশনের পাশাপাশি হিন্দি সিরিয়ালেও সমান জনপ্রিয়তা অর্জন করেছিলেন খুব কম সময়ের মধ্যেই।

'কসম সে'-তে বিদ্যা বালি চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। একইসঙ্গে পবিত্র রিশতায় বর্ষা, বড়ে আচ্ছে লাগতে হ্যায়-এ জ্যোতি মালহোত্রা, সাথ নিভানা সাথিয়া-য় ভাবনী রাঠৌর চরিত্রে তাঁর অভিনয় দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল। কমেডি ধারার অনুষ্ঠান কমেডি সার্কাস-এও তিনি ছিলেন।

প্রিয়া মারাঠে বিবাহ করেছিলেন অভিনেতা শান্তনু মোগেকে, যিনি স্বরাজ্যরক্ষক সম্ভবাজি-তে ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। এই দু’জন ছিলেন শিল্পীজগতের অন্যতম আলোচিত জুটি।

প্রিয়ার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে মারাঠি এবং হিন্দি বিনোদন দুনিয়ায়। সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা, সকলেই সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন তাঁকে। অনেকে লিখেছেন, শুধু একজন দক্ষ অভিনেত্রীই নন, তিনি ছিলেন এক উজ্জ্বল, ভাল মনের মানুষ।


```