Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

জাতীয় পুরস্কার হাতে ঊনষাটের ‘জওয়ান’ শাহরুখ

৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবার সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান।

জাতীয় পুরস্কার হাতে ঊনষাটের ‘জওয়ান’ শাহরুখ

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 23 September 2025 17:56

দ্য ওয়াল ব্যুরো: তিনি রোম্যান্সের জাদুকর, আবার ভিলেনের চরিত্রেও সমান সাবলীল। ‘বাজিগর’-এর অ্যান্টি হিরো থেকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র চকলেট বয়, ‘দেবদাস’-এর ব্যর্থ প্রেমিক হোক কিংবা ‘চক দে ইন্ডিয়া’র কড়া হকি কোচ, প্রতিটি চরিত্রেই একইরকম প্রাঞ্জল কিং খান শাহরুখ। ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবার সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতলেন বলিউড বাদশা। মঙ্গলবার ৭১তম জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হাতে তুলে দিলেন এই সর্বোচ্চ সম্মান।

কালো বন্ধ-গলার শেরওয়ানি আর রোদচশমা পরা শাহরুখ, পোল্যান্ড থেকে হঠাৎই দিল্লি উড়ে এসে পুরস্কার গ্রহণ করেন। মঞ্চে প্রবেশ করতেই বন্ধুবর রানি মুখোপাধ্যায়ের সঙ্গে কুশল বিনিময়, আবার সঞ্চালকের ‘কিং অফ আর্টস’ সম্বোধনে উড়ন্ত চুমুর মুহূর্ত—সবমিলিয়ে মেজাজে ছিলেন একদম বাদশা।

সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য সম্মানিত হন বিক্রান্ত মাসে। 

অন্যদিকে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’-এর জন্য জাতীয় পুরস্কার পান রানি মুখোপাধ্যায়। দক্ষিণী মেগাস্টার মোহনলাল দাদাসাহেব ফালকে সম্মান লাভ করেন, সেরা হিন্দি ছবি হিসেবে নির্বাচিত হয় ‘কাঠাল: আ জ্যাকফ্রুট মিসট্রি’।

শাহরুখ খানের কেরিয়ার শুরু হয়েছিল রোম্যান্টিক ‘রাহুল’ চরিত্রে, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো ছবি দিয়ে কোটি দর্শকের হৃদয় জিতে নিয়েছিলেন। এরপর অ্যাকশন, কমেডি ও ড্রামার সবই খেলেছেন। যদিও মাঝে কয়েকবার বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তিনি, ‘জিরো’র পর চার বছরের বিরতি নিয়ে আবারও কামব্যাক করেন। পরপর সুপারহিট ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’—এবার ‘জওয়ান’-এর জন্য জাতীয় পুরস্কার অর্জন, যেন তাঁর কেরিয়ারের ষোলো আনা পূর্ণ হল।
 


```