Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

'দুয়ারে সমুদ্র', ১৯৭৮ সালের বন্যার পর এমন বীভৎস জল জমা আমি প্রথম দেখলাম: ভাস্কর

তখন আমার ১৫ বছর বয়স। তালতলাতে থাকি। আমার এক বন্ধু এসেছিল আমাদের বাড়ি। এমন বৃষ্টি শুরু হল সেই বন্ধু পাঁচদিন আর বাড়ি ফিরতে পারেনি। তার একতলা বাড়ি ভেসে গিয়েছিল। 

'দুয়ারে সমুদ্র', ১৯৭৮ সালের বন্যার পর এমন বীভৎস জল জমা আমি প্রথম দেখলাম: ভাস্কর

গ্রাফিক্স দিব্যেন্দু দাস

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 23 September 2025 17:15

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

রাতভোর বৃষ্টিতে (Rain) নাজেহাল কলকাতাবাসী। উত্তর থেকে দক্ষিণ সব জায়গা জলের তোলায়। এমন থইথই জলে বহু বছর পর কলকাতা (Kolkata) ভাসল। দ্য ওয়ালে অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee) জানালেন তাঁর আজকের প্রতিক্রিয়া।

ভাস্কর বললেন 'আমি তো আজ বাড়িতেই বসে আছি। চতুর্দিকে জল জমে গিয়েছে, বেরবার তো উপায় নেই। আমি তো ঘুম থেকে উঠেই দেখছি 'দুয়ারে সমুদ্র'। আজ তো আমার শুটিং ক্যান্সেল হয়ে গেল। কী করে যাব! বাড়ির চারদিক জলে জমে, সব রাস্তা জলমগ্ন। আমার 'ভোলে বাবা পার করেগা' সিরিয়ালের শুট ছিল। আমি চট করে শুটিং ক্যান্সেল করি না। কিন্তু আজ আমি নিরুপায়। আমার দৃশ্যগুলো আজকের বাদ দিয়েছে। কিছু করার নেই।'

ভাস্কর চৌধুরী - Vashkar Chowdhury

#rel 

আজকের এই ৫ ঘন্টার বৃষ্টিতে যে ভাবে জলমগ্ন হল কলকাতা , তা দেখে আরও বেশি নস্টালজিক হয়ে পড়লেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। 
অভিনেতা দ্য ওয়ালকে বললেন '১৯৭৮ সালের বন্যার পর এমন বীভৎস জল জমা আমি প্রথম দেখলাম। সেটা তো পাঁচ দিন ধরে বিশাল বৃষ্টি হয়েছিল। আর আজ ৫ ঘন্টার বৃষ্টি সেই জল জমা পূরণ করে দিল।'

কেমন অভিজ্ঞতা ভাস্করের ১৯৭৮ সালের বন্যার? অভিনেতা জানালেন 'তখন আমার ১৫ বছর বয়স। তালতলাতে থাকি। আমার এক বন্ধু এসেছিল আমাদের বাড়ি। এমন বৃষ্টি শুরু হল সেই বন্ধু পাঁচদিন আর বাড়ি ফিরতে পারেনি। তার একতলা বাড়ি ভেসে গিয়েছিল। তখনও লক-ডাউনের মতো অবস্থা হয়েছিল। শহরে বন্যা। 

Heavy rains lash Kolkata, waterlogging in several areas


জলমগ্ন হয়ে বাজার-পাঠ সব বন্ধ হয়ে গিয়েছিল। পাঁচ দিন ধরে অবিরত বৃষ্টি হয়েই গিয়েছিল। কলকাতাবাসীকে সেই ৭৮ এর বন্যার স্মৃতি ফিরিয়ে দিল আজকের বৃষ্টি। তাও পুজোর আগে এমন বৃষ্টি কত মানুষের ক্ষতি করে দিল। ক্লাব উদ্যোক্তারা ছাড়াও কত মানুষের রুটি-রুজি এই পুজোর সময় হয় সেটারও ক্ষতি হল।

বৃষ্টি অনেক দেখেছি এত বছরে। 'আয়লা' দেখেছি, 
'আমফান' দেখেছি কিন্তু এমন ভয়ংকর জল জমিয়ে দেওয়া বৃষ্টি নজিরবিহীন ঘটনা।'


```