Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জোনাস ব্রাদার্সের কনসার্টে 'হিরো'র নায়িকাদের রিইউনিয়ন, এক ফ্রেমে প্রিয়াঙ্কা-প্রীতি

দ্য ওয়াল ব্যুরো: প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) পরিবারে যে অশান্তির মেঘ ঘনিয়েছে সে নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম নেটপাড়া। প্রিয়াঙ্কা এবং নিক জোনাসের মধ্যে কোনও সমস্যা না থাকলেও বিবাদ শুরু হয়েছে প্রিয়াঙ্কার ভাসুর জো জোনাস এবং জা সোফি টার

জোনাস ব্রাদার্সের কনসার্টে 'হিরো'র নায়িকাদের রিইউনিয়ন, এক ফ্রেমে প্রিয়াঙ্কা-প্রীতি

শেষ আপডেট: 11 September 2023 08:49

দ্য ওয়াল ব্যুরো: প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) পরিবারে যে অশান্তির মেঘ ঘনিয়েছে সে নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম নেটপাড়া। প্রিয়াঙ্কা এবং নিক জোনাসের মধ্যে কোনও সমস্যা না থাকলেও বিবাদ শুরু হয়েছে প্রিয়াঙ্কার ভাসুর জো জোনাস এবং জা সোফি টার্নারের মধ্যে। এর মধ্যেই আবার জো-এর বিরুদ্ধে শোনা গেছে হলিউডের অন্য এক অভিনেত্রী অ্যালেক্সা নিকোলাসের থেকে নগ্ন ছবি চাইবার অভিযোগ। তবে বিতর্ক যাই হোক, জোনাস ব্রাদার্স- (Jonas Brothers) এর কনসার্ট কিন্তু থেমে নেই।

এই মুহূর্তে আমেরিকায় চলছে জোনাস ভাইদের নিজস্ব ব্যান্ড জোনাস ব্রাদার্স-এর কনসার্ট। জোনাস ব্রাদার্স-এর প্রায় প্রতিটি কনসার্টেই দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। রবিবার সেই কনসার্টে দেখা গেল প্রীতি জিন্টাকেও (Preity Zinta attends Jonas Brothers concert Priyanka Chopra host)। জোনাস ব্রাদার্স-এর কনসার্ট দেখতে উপস্থিত হয়েছিলেন প্রীতি। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পোজ দিতেও দেখা গেল তাঁকে। জোনাস ভাইদের কনসার্টে দর্শক হিসেবে উপস্থিত হয়ে রীতিমতো উচ্ছ্বসিত পাঞ্জাব দলের মালকিন।
https://twitter.com/realpreityzinta/status/1701058279403896969

কনসার্টের একাধিক ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রীতি লেখেন, 'আমি গতকালই জোনাস ব্রাদার্স-এর ফ্যান হয়ে গিয়েছি।' জোনাস ভাইদের প্রশংসার পাশাপাশি প্রিয়াঙ্কার প্রশংসাতেও পঞ্চমুখ প্রীতি। একরকম পারিবারিক এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা একজন আদর্শ হোস্টের ভূমিকায় ছিলেন। তাঁর খাতির যত্নে মুগ্ধ প্রীতি। তাঁর কথায়, এত ভাল একজন হোস্ট হওয়ার জন্য প্রিয়াঙ্কাকে অনেক ধন্যবাদ। প্রিয়াঙ্কার পাশাপাশি তাঁর স্বামী নিককেও প্রশংসায় ভরান প্রীতি। নিককে মেনশন করে তাঁর গানের প্রশংসা করেন। 'কাল রাতে তোমার পারফরম্যান্স অসাধারণ ছিল', মন্তব্য প্রীতির।

প্রসঙ্গত, বিয়ের পর বলিউডের দুই অভিনেত্রীই পাড়ি জমিয়েছেন বিদেশে। লস অ্যাঞ্জেলস আপাতত স্থায়ী ঠিকানা প্রিয়াঙ্কা চোপড়া এবং প্রীতি জিন্টা দুজনেরই। গায়ক নিক জোনাসকে বিয়ে করার পাশাপাশি হলিউডেও নিজের কেরিয়ারে যথেষ্ট উজ্জ্বল প্রিয়াঙ্কার। অভিনয় করছেন হলিউডে একের পর এক ছবি সিরিজে। অন্যদিকে প্রীতিকে দীর্ঘদিন কোনও ছবিতে দেখা যায়নি। আপাতত আইপিএলের পাঞ্জাব দলের মালকিন হিসেবেই প্রীতি পরিচিত। ব্যবসায়ী জেন গুডএনাফকে বিয়ে করে বছরের বেশিরভাগ সময়টা দেশের বাইরেই কাটান প্রীতি।

জেনেলিয়া সন্তানসম্ভবা? রীতেশ বললেন, ‘আরও দু-তিনটে হলে ভালই হত'


```