Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

৮,০০০ অভিনেতাকে নিয়ে তৈরি হয়েছিল 'রাজনীতি', ১৫ বছর পূর্তিতে সিক্যুয়েল আনছেন প্রকাশ ঝা

রাজনীতি, মহাভারতের ছায়ায় আধুনিক ভারতীয় রাজনীতির কাহিনি—যা ২০১০ সালের ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই ঝড় তোলে বক্স অফিসে। 

৮,০০০ অভিনেতাকে নিয়ে তৈরি হয়েছিল 'রাজনীতি', ১৫ বছর পূর্তিতে সিক্যুয়েল আনছেন প্রকাশ ঝা

‘রাজনীতি’র সিক্যুয়েল

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 4 June 2025 19:27

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতি, মহাভারতের ছায়ায় আধুনিক ভারতীয় রাজনীতির কাহিনি—যা ২০১০ সালের ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই ঝড় তোলে বক্স অফিসে। আজ, সেই ছবির ১৫ বছর পূর্তির দিনেই বড়সড় ঘোষণা করলেন পরিচালক প্রকাশ ঝা। জানালেন, আসছে ‘রাজনীতি ২’।

এক সাক্ষাৎকারে প্রকাশ ঝা বলেন, “রাজনীতি ছিল একটা যাত্রার শুরু। সেই পথচলা এখনও থামেনি। বহুদিন ধরেই ভাবছিলাম ছবিটির সিক্যুয়েল বানাব। এখন সেই পরিকল্পনাতেই মনোনিবেশ করেছি। আপাতত প্রাথমিক স্তরে রয়েছে কাজ—কাস্টিং বা শুটিং এখনও চূড়ান্ত হয়নি।”

‘রাজনীতি’ ছবির নির্মাণের অভিজ্ঞতা স্মরণ করে পরিচালক জানান, “ছবিটির প্রি-প্রোডাকশনে লেগেছিল এক বছর। একটি বিশাল ভিড়ের দৃশ্যের জন্য একত্রিত করতে হয়েছিল প্রায় ৮,০০০ জন অভিনেতা। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, স্ক্রিপ্ট পড়ার পর কোনও অভিনেতাই না করেননি। বরং প্রত্যেকে নিজেদের সর্বস্ব দিয়ে কাজ করতে চেয়েছিলেন।”

মহাভারতের অনুপ্রেরণায় তৈরি এই রাজনৈতিক কাহিনিতে একসঙ্গে দেখা গিয়েছিল বলিউডের একঝাঁক তাবড় নাম—রণবীর কাপুর, অজয় দেবগণ, ক্যাটরিনা কাইফ, অর্জুন রামপাল, মনোজ বাজপেয়ী, নানা পাটেকর, নাসিরউদ্দিন শাহ এবং হলিউড অভিনেত্রী সারা থম্পসন। কাহিনির গতি, সংলাপ, গান এবং অভিনয়ের জোরে ছবিটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল।


```