
শেষ আপডেট: 24 September 2023 13:21
দ্য ওয়াল ব্যুরো: শরীফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ফের দুই বাংলার খবরে উঠে এসেছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি (Porimoni)। গত ২০ সেপ্টেম্বর রাজকে ডিভোর্সের নোটিস পাঠিয়েছেন অভিনেত্রী। এরপরই ফেসবুকে স্বামীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন নায়িকা। একইসঙ্গে জানিয়েছেন, তাঁর ছেলে রাজ্যের দেখভাল তিনি একাই করবেন একজন সিঙ্গেল মাদার হিসাবে।
উল্লেখ্য, দিনকয়েক আগেই রাজের বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেছিলেন পরীমনি। তাঁর উপর মানসিকভাবে নির্যাতন চালানোর অভিযোগও এনেছেন। অভিনেত্রী ফেসবুক স্টেটাসে লিখেছেন, “আমি তাঁকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি খুব স্বাভাবিক পদ্ধতিতে। এটাও হয়তো ওঁকে একপ্রকার ক্ষমা করে দেওয়া। নাহলে আমার সঙ্গে রাজ যে অন্যায়গুলো করেছে, তাতে তাঁর জেল হওয়ার কথা।”
এখানেই না থেমে পরীমনি আরও বলেন, বারবার তাঁকে রাজের কাছে ব্ল্যাকমেলের শিকার হতে হয়েছে। সুইসাইডের হুমকি দেওয়া হয়েছে, এমনকী ফেসবুকে রাজের বিরুদ্ধে কোনও কথা বলা হলে জোর জবরদস্তি সেই পোস্ট ডিলিট করতে বাধ্য করা হয়েছে।
'পরীমনি এমন কাদা ছোড়াছুড়ি না করলেই ভাল করত', ডিভোর্স নিয়ে অবশেষে মুখ খুললেন শরিফুল রাজ