
শেষ আপডেট: 20 August 2023 13:55
দ্য ওয়াল ব্যুরো: পরীমণি আর শরিফুল রাজ, (porimoni raj) বাংলাদেশের প্রথম সারির এই তারকা দম্পতির রকমসকম বোঝা দায়। তাঁদের এই ভাব তো এই ঝগড়া। কখনও ছেলের জন্মদিনের পার্টিতে স্বামীকে ঢুকতেই দিচ্ছেন না তারকা স্ত্রী আবার কখনও চুপিচুপি দু'জনেই নাকি একই হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন। দুই বাংলার সংবাদ মাধ্যমের পাতায় প্রায়ই উঠে আসেন এই দুই তারকা।
কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি। একই সঙ্গে বাংলাদেশের আরও এক অভিনেত্রী তমা মির্জাও সেই সময়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। পরী নিজের হাসপাতালে ভর্তি হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় দিয়ে লেখেন 'আমরা পরীতমা'। জানা গেছে, অভিনেত্রী তমা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেও পরী নাকি হাত কেটে রক্তারক্তি করে পৌঁছেছিলেন হাসপাতালে।
অন্য দিকে রক্তারক্তি কাণ্ড শরিফুল রাজেরও। ছেলে রাজ্যর জন্মদিনের পার্টি থেকে ফেরার সময়ই গাড়িতে দুর্ঘটনা ঘটিয়ে বসেন অভিনেতা। জানা গেছে, বাংলাদেশের সেই একই হাসপাতালে কয়েকদিন ভর্তি থাকার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেলে রাজ্যর জন্মদিনের পার্টিতেও ঘটনার ঘনঘটা। বাংলাদেশের এক বিলাসবহুল হোটেলে আয়োজন করা সেই পার্টিতে পরীমণি ঢুকতেই দেন নি রাজকে। অথচ কী কাণ্ড! স্বামীর দুর্ঘটনার খবর পেয়েই নাকি হাত কেটে বসলেন পরী!
সব মিলিয়ে রাজ পরীর জীবনের চিত্রনাট্যগুলি যে ভারত বাংলাদেশের হিট ছবির প্লটের থেকে কোনও অংশে কম নয় একথা বলেন স্বয়ং নেটিজেনরাই। এরপর কী ঘটে দু'জনের জীবনে? জানতে মুখিয়ে থাকেন দর্শকরা।
শেষের পথে ‘পঞ্চমী’, বাংলার দর্শকের কি নাগিন-এর চেয়ে ফ্যামিলি ড্রামাই পছন্দ?