Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ফের শরীফুল রাজকে নাম না করে আক্রমণ পরীমনির, 'আমার মতো গর্দভ এদের মাথায় ওঠায়'

ফের শরীফুল রাজকে নাম না করে আক্রমণ পরীমনির, 'আমার মতো গর্দভ এদের মাথায় ওঠায়'

শেষ আপডেট: 30 September 2023 20:23

দ্য ওয়াল ব্যুরো: বিচ্ছেদের নোটিস পাঠানোর পরেও যেন পঞ্চম স্বামী শরীফুল রাজের উপর থেকে কিছুতেই রাগ পড়ছে না ওপার বাংলার তারকা পরীমনির। বাংলাদেশের সেলিব্রিটি ক্রিকেট লিগ প্রসঙ্গে এবার প্রাক্তন স্বামী শরীফুল রাজকে আক্রমণে বিদ্ধ করলেন পরীমনি। পাশাপাশি তিনি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইলেন শরীফুল রাজের সঙ্গে ঠিক কোন কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয়েছে পরীমনিকে। 
 
গত বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশে সেলিব্রিটি ক্রিকেট লিগের খেলায় অংশ নিয়েছিলেন ওপার বাংলার রুপোলি জগতের সঙ্গে যুক্ত বহু তারকারা। তবে সেই ম্যাচে উপস্থিত থাকার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেখানে দেখা যায়নি পরীমনিকে। এদিকে শুক্রবার রাতেই খেলায় অংশ নেওয়া দুই দলের তারকারা নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েন। পরিচালক মোস্তাফা কামাল রাজ এবং দীপঙ্কর দীপনের দলের মধ্যে উত্তেজনা এমনই রূপ নেয় যে ৬ জনকে আহত অবস্থায় ভর্তি করতে হয় হাসপাতালে। 
 
অভিযোগ, অভিনেত্রী রাজ রিপার গায়ে হাত তোলেন পরীমনির চর্চিত স্বামী শরিফুল রাজ। সেই ঘটনা নিয়েই এবার ফেসবুকে সরব হলেন পরীমনি। শুক্রবার রাতে অভিনেত্রী লেখেন, 'এই এগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএল-এ! আল্লাহ বাঁচাইছে'। অর্থাৎ প্রথমে সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে কেন তা থেকে পিছিয়ে আসেন অভিনেত্রী, এদিন তা স্পষ্ট করেন। 
 
এখানেই শেষ নয়, অভিনেত্রীর ফেসবুক পোস্টে এক নেটিজেন মন্তব্য করেন, 'এরা কেমনে তারকা হয়'। এর উত্তরে পরীমনি লেখেন আপনারা বানান আর আমাদের মতো গর্দভ এদের মাথায় তোলে। দোষ তো আমাদেরই। অর্থাৎ নাম না করলেও পরীমনির ইঙ্গিত যে শরীফুল রাজের দিকেই তা একপ্রকার স্পষ্ট অভিনেত্রীর পোস্টে। প্রসঙ্গত, ইতিমধ্যেই শরীফুল রাজকে বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন পরীমনি। তবে তা নিয়ে পরীমনির বিরুদ্ধে তেমন সরব হতে দেখা যায়নি অভিনেতাকে। যদিও তিনি বলেছিলেন, বিচ্ছেদ নিয়ে পরীমনি এমন জলঘোলা না করলেও পারতেন। তবে বিচ্ছেদের পরও প্রাক্তন স্বামী শরিফুল রাজের সেই অনুরোধ যে রাখলেন না পরীমনি, তা স্পষ্ট এদিনের পোস্টে।

```