Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

প্রেগন্যান্ট নন, এপ্রিল ফুলের নিছক মজা! 'বিনোদন' দিতেই বেবি বাম্পের ছবি পোস্ট, জানালেন পুনম

৩১ মার্চ নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে প্রথমবার প্রেগন্যান্ট হওয়ার ঘোষণা করেছিলেন পুনম। মা হচ্ছেন এই বিতর্কিত অভিনেত্রী, সেই পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয় জোর জল্পনা - এটা কি সত্যি, না কি নিছক প্রচারের কৌশল? একদিনের মধ্যেই সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি।

প্রেগন্যান্ট নন, এপ্রিল ফুলের নিছক মজা! 'বিনোদন' দিতেই বেবি বাম্পের ছবি পোস্ট, জানালেন পুনম

পুনম পাণ্ডের বেবি বাম্পের ভাইরাল ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 1 April 2026 14:36

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেওয়া বেবি বাম্পের ছবি (Poonam Pandey pregnancy news) - সবটাই নাকি প্র্যাঙ্ক (April fool prank)!

তিনি গর্ভবতী নন। অবশেষে নিজেই সোশ্যাল মিডিয়ায় এসে সত্যিটা জানালেন পুনম পাণ্ডে (Poonam Pandey April Fool prank)। ১ এপ্রিল উপলক্ষে সেটি ছিল শুধুমাত্রই একটি ‘এপ্রিল ফুল’ প্র্যাঙ্ক (Poonam Pandey baby bump viral post prank)।

৩১ মার্চ নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে প্রথমবার প্রেগন্যান্ট হওয়ার ঘোষণা করেছিলেন পুনম। মা হচ্ছেন এই বিতর্কিত অভিনেত্রী, সেই পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয় জোর জল্পনা - এটা কি সত্যি, না কি নিছক প্রচারের কৌশল? একদিনের মধ্যেই সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি।

ভিডিও বার্তায় খোলসা

১ এপ্রিল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে পুনম জানান, পুরো ঘটনাই ছিল একটি প্র্যাঙ্ক। বর্তমান আন্তর্জাতিক উত্তেজনার প্রসঙ্গ টেনেই পুনম এই প্র্যাঙ্কের ব্যাখ্যা দেন। তাঁর মতে, বিশ্বজুড়ে চলা অশান্তি ও চাপের মাঝে মানুষকে একটু হাসানোর জন্যই এই উদ্যোগ।

ভিডিওতে তিনি বলেন, “তোমাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ। কিন্তু আমি প্রেগন্যান্ট নই। আজ এপ্রিল ফুল ডে, তাই একটু মজা করলাম। চারদিকে যুদ্ধ পরিস্থিতি, সবাই এমনিতেই স্ট্রেসে আছে। ভাবলাম একটু বিনোদন দিই।”

নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি আরও বলেন, “আমি তো পুনম পাণ্ডে, তোমাদের চমকে দেওয়া আমার অধিকার! এত সিরিয়াস হয়ে যেও না, একটু চিল করো।”

ভিডিওর শেষে তিনি ‘এপ্রিল ফুল’ গানও গেয়ে শোনান।

নেটিজেনদের প্রতিক্রিয়া

ভিডিও পোস্ট হওয়ার পরই নেটিজেনদের নানা প্রতিক্রিয়া সামনে আসে। অনেকেই মন্তব্য করেন, তাঁরা আগেই বুঝেছিলেন এটি একটি প্র্যাঙ্ক। কেউ লেখেন, “জানতাম!” আবার কেউ মজার ছলে বলেন, “আগেই বলেছিলাম, এই খবর আসল নয়!”

তবে কিছু ব্যবহারকারী এই কাজকে সমালোচনাও করেছেন। তাঁদের মতে, এমন বিষয় নিয়ে মজা করা ঠিক হয়নি।

বিতর্ক নতুন নয়

এটাই প্রথম নয়, এর আগেও বিতর্কিত প্রচার কৌশলের জন্য শিরোনামে এসেছেন পুনম। ২০২৪ সালে সার্ভাইক্যাল ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরির নামে নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছিলেন তিনি। তাঁর টিম ১ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিল, তিনি এই রোগে মারা গিয়েছেন। পরদিনই পুনম সামনে এসে জানান, সেটি ছিল একটি প্রচারমূলক কৌশল।

এই ঘটনার জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে।

উল্লেখ্য, শেষবার পুনমকে দেখা গিয়েছিল 'লক আপ' নামের একটি রিয়্যালিটি শো-তে, যা সঞ্চালনা করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানৌত। এই শো-য়ের বিজয়ী হয়েছিলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি।


```