ছবিতে কখনও টি-শার্ট তুলে বেবি বাম্প (Baby Bump) দেখাচ্ছেন, আবার কখনও টি-শার্ট নামানো অবস্থায় হাসিমুখে পোজ দিচ্ছেন।, ক্যাপশনে একটি গর্ভবতী মহিলা, দুধের বোতল ও বাচ্চার ইমোজি।

পুনম পাণ্ডে (ফাইল ছবি)
শেষ আপডেট: 1 April 2026 12:44
দ্য ওয়াল ব্যুরো: মা হতে চলেছেন পুনম পাণ্ডে (Poonam Pandey)! ইনস্টাগ্রামে শেয়ার করলেন বেবি বাম্পের ছবি। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সুখবর। এরপরই একগুচ্ছ কৌতূহল, প্রশ্ন জমা হয়েছে সেই পোস্টের কমেন্ট বক্সে।
ছবিতে কখনও টি-শার্ট তুলে বেবি বাম্প (Baby Bump) দেখাচ্ছেন, আবার কখনও টি-শার্ট নামানো অবস্থায় হাসিমুখে পোজ দিচ্ছেন।, ক্যাপশনে একটি গর্ভবতী মহিলা, দুধের বোতল ও বাচ্চার ইমোজি।
এই পোস্ট ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা (Poonam Pandey pregnancy)। অনেকেই তাঁকে শুভেচ্ছা জানালেও কেউ কেউ মনে করছেন, এটি হয়তো তাঁর আগের কোন ‘প্র্যাঙ্ক’-এর মতোই আরেকটি চমক। কারণ, পুনম এখন কাকে ডেট করছেন বা কার সঙ্গে সম্পর্ক রয়েছে, তা কখনও প্রকাশ্যে জানাননি। ফলে শিশুর বাবার পরিচয়ও রহস্যই (mystery father) রয়ে গেছে।
স্যাম বম্বের সঙ্গে প্রেম, বিয়ে ও টানাপড়েন
২০১৯ সালে পরিচালক ও অ্যাড ফিল্ম মেকার স্যাম বম্বের (Sam Bombay) সঙ্গে পরিচয় হয় পুনমের। এরপর তাঁদের সম্পর্ক দ্রুতই গাঢ় হয়। সোশ্যাল মিডিয়া পোস্ট ও জনসমক্ষে উপস্থিতির মাঝেই দু’জনের প্রেম চর্চায় উঠে আসে।
২০২০ সালের জুলাইয়ে তাঁরা আংটি বদল করেন। সেই বছরের ১ সেপ্টেম্বর ছোট্ট অনুষ্ঠানে বিয়েও সারেন দু’জনে। কিন্তু সুখের সংসার বেশিদিন টেকেনি।
হানিমুনে গোয়ায় গিয়ে পুনম স্বামীর বিরুদ্ধে হেনস্থা, হুমকি ও মারধরের অভিযোগ তুলে এফআইআর দায়ের করেন। স্যামকে গ্রেফতারও করা হয়, যদিও পরে জামিনে মুক্তি পান।
কিছুদিন পর পুনম অভিযোগ তুলে নেন এবং জানান, তাঁরা দু’জন আবার একসঙ্গে থাকার চেষ্টা করছেন। যদিও সম্পর্কের অশান্তি থামেনি। ২০২১ সালে আবারও স্যামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন তিনি। মারধরের জেরে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল পুনমকে। সেই সময় স্যামকে আবার গ্রেফতার করা হয়। এবার পুনম সম্পর্ক পুরোপুরি শেষ করার সিদ্ধান্ত নেন।
বিচ্ছেদের পরে এক সাক্ষাৎকারে পুনম জানিয়েছিলেন, তিনি ধীরে ধীরে সেরে উঠছেন এবং নিয়মিত থেরাপি নিচ্ছেন। নতুন করে সম্পর্কে জড়ানোর ইচ্ছা ছিল না তাঁর। তাঁর কথায়, “এই মুহূর্তে সম্পর্ক নিয়ে ভাবতেই পারছি না। হয়তো পাঁচ বছর পর ভাবতে পারব।”
এবার নতুন জীবন?
এই অবস্থায় তাঁর বেবি বাম্পের ছবি সামনে আসায় প্রশ্ন উঠেছে, নতুন সম্পর্ক? নতুন অধ্যায়? নাকি আবার কোনও প্রচার কৌশল? পুনম এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। ফলে রহস্য যেমন ছিল, আপাতত তেমনই রয়ে গেল।