Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাংলাদেশে 'পাঠান' মুক্তিতে ফের বাধা! কী হবে ওপার বাংলায় শাহরুখের ভবিষ্যৎ

দ্য ওয়াল ব্যুরো: আজ, ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল 'পাঠান' (Pathaan)। কিন্তু শেষ অবধি তা বাতিল হয়ে গেল। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকলেও শেষ মুহূর্তে আটকে গেল ছবির মুক্তি (release)। ইতিমধ্যে সে দেশে হিন্দি ছবির মুক্তির ঘোষণা ঘ

বাংলাদেশে 'পাঠান' মুক্তিতে ফের বাধা! কী হবে ওপার বাংলায় শাহরুখের ভবিষ্যৎ

শেষ আপডেট: 24 February 2023 14:55

দ্য ওয়াল ব্যুরো: আজ, ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল 'পাঠান' (Pathaan)। কিন্তু শেষ অবধি তা বাতিল হয়ে গেল। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকলেও শেষ মুহূর্তে আটকে গেল ছবির মুক্তি (release)। ইতিমধ্যে সে দেশে হিন্দি ছবির মুক্তির ঘোষণা ঘিরে প্রতিবাদ শুরু হয়েছিল। তবে সূত্র মারফত জানা গেছে, সেই প্রতিবাদের জেরে নয়, অন্য কারণেই বাংলাদেশে (Bangladesh) পিছিয়ে গেল 'পাঠান' মুক্তি।

কী কারণে পিছিয়ে গেল মুক্তি?

জানা গিয়েছে, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোটা মাস জুড়েই বাংলাদেশে নানারকম কর্মসূচি পালিত হয়। এটি প্রতিবেশী রাষ্ট্রে ভাষার মাস হিসাবে উদযাপন করা হয়। তাই এই মাসে সেখানে অন্য ভাষার ছবি মুক্তি পাবে না।

জানা গেছে, সবকিছু ঠিকঠাক চললে আগামী মাসে বাংলাদেশে মুক্তি পাবে ‘পাঠান’। ইতিমধ্যে এই ছবির মুক্তিকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে সেখানে। গত রবিবার এই বিষয়ে দেশের ১৯টি চলচ্চিত্র সংগঠন এবং তথ্য-সম্প্রচার মন্ত্রী হাছান মেহমুদের বৈঠক হয়। সেই বৈঠক শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানান, শর্ত সাপেক্ষে বাংলাদেশে হিন্দি সিনেমা প্রদর্শনের পক্ষে তিনি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশে প্রতি বছর ১০টি করে হিন্দি সিনেমা প্রদর্শন করা যাবে।

বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে বেজায় চটেছেন সেদেশের অভিনেতা ডিপজল। হিন্দি সিনেমাকে নিতান্তই অশালীন আখ্যা দিয়েছেন তিনি। অভিনেতা বলেন, "হিন্দি সিনেমা আমদানি করে মুক্তি দিলে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব। ইতিমধ্যে আমার পরপর পাঁচটি সিনেমা মুক্তির তারিখ নির্ধারিত করেছি। সেগুলো চরম ক্ষতির মুখে পড়বে। এছাড়াও, হিন্দি সিনেমায় অশালীন গান ও নাচের দৃশ্য থাকে, যা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে কোনওভাবেই খাপ খায় না।"

উল্লেখ্য, 'সাফটা' (SAFTA; South Asian Free Trade Area) চুক্তির আওতায় বাংলাদেশে টলিউডের ছবি মুক্তি পায়। অর্থাৎ, সেদেশের কোনও বাংলা ছবি কলকাতায় রিলিজ হয়, বদলে সেখানে মুক্তি পায় টলিউডের ছবি। কিন্তু বলিউডের ছবি নিয়ে যথেষ্ট আইনি জটিলতা রয়েছে। যার জেরে গত আট বছরে একটিও হিন্দি ছবি মুক্তি পায়নি বাংলাদেশে। মনে করা হচ্ছে, ‘পাঠান’-এর হাত ধরে অবশেষে সেই খরা কাটতে চলেছে।

১০০০ কোটির গণ্ডি পেরোল 'পাঠান', শাহরুখ প্রমাণ করলেন, 'এভাবেও ফিরে আসা যায়'


```