Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রাজপ্রাসাদে বিয়ে সারবেন আম আদমির রাঘব! পরিণীতিও হাঁটলেন দিদির পথেই

দ্য ওয়াল ব্যুরো: সদ্যই আংটি বদল সেরেছেন যুগলে। সামনেই বিয়ে। জমকালো বাগদান পর্বের পর বিয়েটাও যে রাজকীয়ভাবেই হতে চলেছে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা, তা যেন একপ্রকার ঠিকই ছিল। এবার প্রকাশ্যে এল তাঁদের বিয়ের ‘ভেন্যু’। জানা গিয়েছে, রাজস

রাজপ্রাসাদে বিয়ে সারবেন আম আদমির রাঘব! পরিণীতিও হাঁটলেন দিদির পথেই

শেষ আপডেট: 9 June 2023 14:12

দ্য ওয়াল ব্যুরো: সদ্যই আংটি বদল সেরেছেন যুগলে। সামনেই বিয়ে। জমকালো বাগদান পর্বের পর বিয়েটাও যে রাজকীয়ভাবেই হতে চলেছে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা, তা যেন একপ্রকার ঠিকই ছিল। এবার প্রকাশ্যে এল তাঁদের বিয়ের ‘ভেন্যু’। জানা গিয়েছে, রাজস্থানের উদয়পুরের এক রাজকীয় প্রাসাদে গাঁটছড়া বাঁধবেন দু’জন। এমনকী দিনকয়েক আগে সেখানে গিয়ে সবকিছু ঠিকঠাকও করে এসেছেন তাঁরা।

Parineeti Chopra, Raghav Chadha, Udaipur

যুগলের ঘনিষ্ঠ সূত্রের খবর, দুই পরিবারের প্রথা মেনেই এবছরের শেষে বিয়ে করবেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা এবং অভিনেত্রী পরিণীতি চোপড়া। বাগদান অনুষ্ঠানের মতোই একেবারে ঘনিষ্ঠ মানুষজনদের উপস্থিতিতেই বিয়ে করবেন তাঁরা। জানা গিয়েছে, কয়েকদিন আগেই রাজস্থান টুরিজম ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে দেখা করেছিলেন পরিণীতি এবং রাঘব। তাঁদের থেকেই বিস্তারিত তথ্য জেনে নেন তাঁরা।

Parineeti Chopra, Raghav Chadha, Udaipur

উল্লেখ্য, রাজস্থানের এমনই এক প্যালেসে প্রেমিক নিক জোনাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যিনি সম্পর্কে পরিণীতির দিদি হন। এরপর একে একে রাজস্থানের বিভিন্ন প্যালেসে কখনও সিড-কিয়ারা, কখনও ভিকি-ক্যাটরিনারা বিয়ে করেছেন। এবার সেই একই পথে হাঁটছেন পরিণীতি-রাঘবও। সূত্রের খবর, উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয় বিলাস’-এ তাঁদের চার হাত এক হতে চলেছে।

Parineeti Chopra, Raghav Chadha, Udaipur

উদয়পুরের এই প্রাসাদের খরচ শুনলে যে কোনও সাধারণ মানুষের চক্ষু চড়কগাছ হতে বাধ্য। রাজকীয় সেই হোটেলে মোট পাঁচ ধরনের ঘর রয়েছে। এখানে ভাড়া শুরু ৮০ হাজার থেকে। এরপর প্রিমিয়ার রুম, প্রিমিয়ার পুল ভিউ রুমের জন্য একরাতের খরচ ৮৫ হাজার থেকে ১ লক্ষ টাকা অবধি। এর উপরে ৮ লক্ষ থেকে ১১ লক্ষ টাকার বিলাসবহুল ঘরও রয়েছে সেখানে। উল্লেখ্য, এই প্রাসাদোপম হোটেলেই রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোনের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র শ্যুটিং হয়েছিল।

এত বছরেও ফিকে হয়নি অজয়-তাব্বুর কেমিস্ট্রি! ‘পাড়ার ছেলে’র জন্যই বুঝি আজও সিঙ্গল অভিনেত্রী?


```