Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

'পরি, তুই যতবার জন্ম নিবি...' শেফালির মৃত্যুর আট দিন পর আবেগঘন পোস্ট পরাগের

শেফালির আকস্মিক মৃত্যুতে বলিউড-সহ তাঁর অনুরাগীরা শোকস্তব্ধ। অনেকেই এই খবর পেয়ে কার্যত হতবাক হয়ে যান। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী।

'পরি, তুই যতবার জন্ম নিবি...' শেফালির মৃত্যুর আট দিন পর আবেগঘন পোস্ট পরাগের

পরাগ-শেফালি (ফাইল ছবি)

শেষ আপডেট: 6 July 2025 13:11

দ্য ওয়াল ব্যুরো: ২৭ জুন, মুম্বইয়ে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জারিওয়ালার। পরদিন অর্থাৎ ২৮ জুন ওশিওয়ারা শ্মশানে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। শেফালির মৃত্যুর পর স্বভাবতই ভেঙে পড়েছেন তাঁর স্বামী তথা অভিনেতা পরাগ ত্যাগী। স্ত্রীর মৃত্যুর আট দিন পর সোশ্যাল মিডিয়ায় করলেন আবেগঘন পোস্ট।

ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের একটি ভিডিও পোস্ট করে পরাগ লেখেন, 'পরি, তুই যতবার জন্ম নিবি, আমি তোকে খুঁজে নেব। আর প্রতিবার তোকে ভালবাসব। আমার গুন্ডি, ছোকরি, তোকে তো আমি ভালবাসি।'

শেফালির আকস্মিক মৃত্যুতে বলিউড-সহ তাঁর অনুরাগীরা শোকস্তব্ধ। অনেকেই এই খবর পেয়ে কার্যত হতবাক হয়ে যান। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকরা জানিয়েছেন, অত্যন্ত কম রক্তচাপ, গ্যাস্ট্রিক এবং হৃদরোগের জটিলতায় মৃত্যু হয়েছে তাঁর। পুলিশের তরফে জানানো হয়েছে, আপাতত কোনও ষড়যন্ত্রের আঁচ মেলেনি, এটি স্বাভাবিক মৃত্যু।

শেফালি জারিওয়ালা ২০০২ সালে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান। পরে ২০০৪ সালে ‘মুঝসে শাদি কারোগি’ ছবিতে সলমান খান, অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করেন। বলিউডের পাশাপাশি রিয়্যালিটি শো-তেও নিয়মিত দেখা যেত তাঁকে। মৃত্যুর পর বার বার কান্নায় ভেঙে পড়েন তাঁর মা ও স্বামী পরাগ। পাপারাৎজিদের কাছে শেফালির আত্মার শান্তি কামনার আবেদনও করেন তাঁরা।

অনেকেই পরাগের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন, কিন্তু তিনি কথা বলার অবস্থায় ছিলেন না। ফলে এতদিন পর তাঁর এই ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের।


```