Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

প্রথম জামাইষষ্ঠীতেই পরম-পিয়ার সন্তান হল, অ্যান্ড ইট ইজ আ...

অপেক্ষার অবসান ঘটল জুনের প্রথম দিনেই—ফুটফুটে সন্তানের জন্ম দিলেন পিয়া। নতুন জীবনের সূচনা করলেন টলিপাড়ার এই প্রিয় তারকা দম্পতি।

প্রথম জামাইষষ্ঠীতেই পরম-পিয়ার সন্তান হল, অ্যান্ড ইট ইজ আ...

পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 1 June 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-এর ভালবাসা দিবসে যখন নিজেরাই প্রেম ও পরিবার নিয়ে ব্যস্ত ছিলেন, তখনই সামাজিক মাধ্যমে আসন্ন মাতৃত্ব-পিতৃত্বের ইঙ্গিত দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। সেই অপেক্ষার অবসান ঘটল জুনের প্রথম দিনেই—পুত্র সন্তানের জন্ম দিলেন পিয়া। নতুন জীবনের সূচনা করলেন টলিপাড়ার এই প্রিয় তারকা দম্পতি।

এই খবরে প্রথম উৎসাহের সুরে মুখ খুললেন প্রখ্যাত মনোবিদ ও পিয়ার সহকর্মী। এক আন্তরিক পোস্টে তিনি লিখেছেন, “আমরা সকলে অত্যন্ত খুশি। জুনিয়র ভাল আছে।” তাঁর এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়।

প্রেম দিবসে সন্তানের আগমনের কথা ঘোষণা করতে গিয়ে পরমব্রত ভাগ করে নিয়েছিলেন এক পোস্ট—সঙ্গে ছিল নিজেদের আদুরে মুহূর্ত এবং দুই পোষ্য নিনা ও বাঘার ছবি। লেখেন, “প্রেম দিবসের পার্টি করতে আমাদের দেরি হল কারণ আমরা কিছু জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম… আমাদের বড় সন্তান, আমাদের পোষ্যদের নিয়ে… আর আমাদের ভালবাসার অংশ ক্রমশই বড় হচ্ছে।”

প্রেম নিয়ে বহুদিন তাঁরা ছিলেন নিঃশব্দ। বরাবরই নিজেদের “শুধুই ভাল বন্ধু” বলে পরিচয় দিয়ে এসেছেন। কিন্তু ২০২৩-এর নভেম্বরে সেই বন্ধুত্ব আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল—পরম-পিয়া গাঁটছড়া বাঁধেন গোপনে, একেবারে ঘরোয়া আয়োজনে, খুব কাছের কিছু মানুষের উপস্থিতিতে।

এবার সেই বন্ধুত্বপূর্ণ পরিবারে যোগ দিল আরও এক সদস্য—তাঁদের প্রথম সন্তান। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন টলিউডের সহকর্মীরা থেকে শুরু করে অগণিত অনুরাগী। নতুন জীবন, নতুন পরিচয়—‘বাবা-মা’ হয়ে যাত্রা শুরু করলেন পরম ও পিয়া।
 


```