পুলিশ জানিয়েছে, অভিযোগপত্র (Palaash Muchhal cheating allegation) গ্রহণ করা হয়েছে এবং অভিযোগকারী জমা দেওয়া নথি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

শেষ আপডেট: 22 January 2026 19:39
দ্য ওয়াল ব্যুরো: গায়ক ও চলচ্চিত্র নির্মাতা পলাশ মুচ্ছলের (Palaash Muchhal) বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। বুধবার সন্ধ্যায় সাঙ্গলি জেলা পুলিশের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ (Palash Muchhal cheating allegation) জমা পড়েছে।
অভিযোগকারীর নাম বৈভব মানে। তিনি পলাশের প্রাক্তন, পেশায় ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার ছোটবেলার বন্ধু এবং পেশায় চলচ্চিত্রের অর্থলগ্নিকারী (film financier)। অভিযোগে তিনি জানিয়েছেন, স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার মাধ্যমে সাঙ্গলিতে পলাশের সঙ্গে তাঁর পরিচয় হয়। বৈভব দাবি করেছেন, একটি ছবি প্রযোজনার জন্য তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, কিন্তু প্রকল্পটি বাস্তবায়িত হয়নি এবং সেই টাকা তাঁকে ফেরত দেওয়া হয়নি (film investment fraud)।
অভিযোগপত্রের সঙ্গে তিনি লেনদেনের নথি ও প্রমাণ সাঙ্গলির পুলিশ সুপারের কাছে জমা দিয়েছেন।
‘নাজারিয়া’ ছবিতে বিনিয়োগের প্রস্তাব (Nazariya film investment fraud)
বৈভব মানের অভিযোগ, ‘Nazariya’ নামে একটি ছবির প্রযোজনায় বিনিয়োগের প্রস্তাব নিয়ে তাঁর কাছে যান পলাশ মুচ্ছল। তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল, ছবিটি দ্রুত একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এবং অল্প সময়ের মধ্যেই বিনিয়োগের টাকা ফেরত পাওয়া যাবে। এই আশ্বাসের ভিত্তিতেই তিনি মোট ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। একাধিক কিস্তিতে নগদ ও গুগল পে-এর মাধ্যমে টাকা দেওয়া হয় বলে অভিযোগকারীর দাবি। সেই সমস্ত লেনদেনের প্রমাণও তিনি কর্তৃপক্ষকে দিয়েছেন।
তবে অভিযোগ, ছবির কাজ শেষই হয়নি। পরে টাকা ফেরত চাইলে প্রথমে পলাশ মুচ্ছল তাঁকে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিনি ফোন ধরা বন্ধ করে দেন এবং শেষ পর্যন্ত অভিযোগকারীর নম্বর ব্লক করে দেন।
কয়েক মাস অপেক্ষার পর বৈভব মানে সাঙ্গলি পুলিশের দ্বারস্থ হন এবং আর্থিক প্রতারণার অভিযোগে অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে এবং অভিযোগকারী জমা দেওয়া নথি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগে ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় পলাশ মুচ্ছল সংবাদের শিরোনামে এসেছিলেন। সেই ঘটনার কয়েক সপ্তাহ পর তিনি কাজে ফিরেছেন এবং অভিনেতা শ্রেয়স তালপাড়েকে নিয়ে নিজের পরবর্তী প্রোজেক্টের প্রস্তুতিও শুরু করেছেন। তার মধ্যেই উঠে এসেছে এই অভিযোগ।