Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Smriti-Paalash: কঠিন এই সময়, মিথ্যে-মানহানিকর মন্তব্য ছড়ালে আইনি পদক্ষেপ, সাফ বার্তা পলাশের

দু’জনেই আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিলেন, বিয়ের পরিকল্পনা বাতিল, এবং সম্পর্ক থেকে সরে দাঁড়িয়েছেন তাঁরা (Palaash Muchhal Smriti Mandhana wedding)।

Smriti-Paalash: কঠিন এই সময়, মিথ্যে-মানহানিকর মন্তব্য ছড়ালে আইনি পদক্ষেপ, সাফ বার্তা পলাশের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 December 2025 17:13

দ্য ওয়াল ব্যুরো: বিয়েটা (celebrity wedding) পিছিয়ে যাওয়া ইস্তক একটা কানাঘুষো চলছিল যে, বিয়েটা আদৌ হবে তো (Palaash Muchhal Smriti Mandhana wedding)! রবিবার দুপুরেই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে স্মৃতি সেই জল্পনায় সিলমোহর দেন। মুখ খুলেছেন পলাশও। নতুন শুরু করতে চান, তবে এমন সময়ের সুযোগ নিয়ে মিথ্যে এবং মানহানিকর মন্তব্য ছড়ালে কঠোর আইনি পদক্ষেপ নেবেন, সেই বিষয়টিও সাফ জানিয়ে দিয়েছেন বলিউড সুরকার (Palaash Muchhal warns about legal action)।

“এখন সময় এগিয়ে যাওয়ার”: পলাশ

ইনস্টাগ্রাম স্টোরিতে পলাশ (Palaash Muchhal instagram story) লিখেছেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনে এগিয়ে যাব।” এবং ব্যক্তিগত সম্পর্ক থেকেও পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

বিয়ের আগেই নাকি তিনি স্মৃতির সঙ্গে প্রতারণা করেছেন, এমন গুজব ঘিরে গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া সরগরম। সেই প্রসঙ্গে পলাশের স্পষ্ট কথা, “যে বিষয়টি আমার কাছে সবচেয়ে পবিত্র ছিল, তার সম্পর্কে এমন ভিত্তিহীন গুজব দেখে ভীষণ কষ্ট হয়েছে। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। বিশ্বাস ধরে রেখেই আমি সেটার মোকাবিলা করব। আশা করি আমরা একটা সমাজ হিসেবে কারও সম্পর্কে যাচাই না করা কথায় সহজে বিচার না করতেই শিখি। আমাদের কথার আঘাত কত গভীর হতে পারে, আমরা অনেক সময় বুঝিই না।”

আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন সুরকার

আরও এক ধাপ এগিয়ে সুরকার জানিয়েছেন, “মিথ্যে ও মানহানিকর কনটেন্ট ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আমার টিম কঠোর আইনি ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে যারা পাশে থেকেছেন, সবাইকে ধন্যবাদ।”

নেটিজেনদের একাংশের মত, এতদিনে সবটা পরিষ্কার হয়েই গিয়েছিলে যে কী হতে চলেছে এই সম্পর্কের পরিণতি। যেহেতু কোনও বিবৃতি আসেনি এতদিন কোনও পক্ষ থেকেই, ফলে 'ওপেন সিক্রেট'-ই হয়ে ছিল গোটা ব্যাপারটা।

রবিবার দুপুরে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অবস্থান স্পষ্ট করে জানান তিনি। প্রায় একই সময়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি-ও আলাদা বিবৃতি দিয়ে জানান যে বিয়ে বাতিল করা হয়েছে। দু’জনের বক্তব্যেই পরিষ্কার - সম্পর্কে ইতি টানা হয়েছে, এবং চলতি গুঞ্জনের কোনও ভিত্তি নেই।

স্মৃতি–পলাশের বিয়ে নিয়ে ঠিক কী ঘটেছিল?

স্মৃতির বাড়ি সাংলিতে ২৪ নভেম্বর বিয়ের আসর বসার কথা ছিল। দুই দিন আগে থেকেই শুরু হয়েছিল প্রাক-বিবাহ অনুষ্ঠানের জমজমাট প্রস্তুতি। স্মৃতির ভারতীয় মহিলা ক্রিকেট দলের বেশ কয়েকজন সতীর্থও উপস্থিত ছিলেন সেই উদ্‌যাপনে।

কিন্তু ২৪ নভেম্বর সকালে আচমকাই স্মৃতির ম্যানেজার জানান, বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে, কারণ তাঁর বাবা হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে জানা যায়, সেই দিনই পলাশ ও তাঁর পরিবার মুম্বই ফিরে গিয়েছেন এবং সুরকারকেও হাসপাতালে ভর্তি করতে হয়।

এবার দু’জনেই আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিলেন, বিয়ের পরিকল্পনা বাতিল, এবং সম্পর্ক থেকে সরে দাঁড়িয়েছেন তাঁরা। গুজব ও ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ দুই পক্ষই।


```