Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

OTT Sequels 2025: এবছর ওটিটিতে সিক্যুয়েলের ঝড়, কিন্তু সব শেষে দর্শকের মন ভরল কি?

The Family Man 3 থেকে Panchayat 4, প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, কিন্তু সব শেষে দর্শকের মন কতটা ভরল?

OTT Sequels 2025: এবছর ওটিটিতে সিক্যুয়েলের ঝড়, কিন্তু সব শেষে দর্শকের মন ভরল কি?

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 December 2025 15:17

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সাল যেন ওটিটিতে সিক্যুয়েলের বন্যা। একের পর এক বড় সিরিজ—The Family Man 3, Delhi Crime 3, Panchayat 4, Maharani 4 এবং Paatal Lok 2 হুড়মুড় করে হাজির হয়েছে দর্শকের সামনে। প্রথম সিজনগুলির অভাবনীয় জনপ্রিয়তার কারণে নতুন মৌসুমের জন্য প্রত্যাশা ছিল তুঙ্গে। রিলিজের আগে উত্তেজনার মাত্রাও ছিল দ্বিগুণ। কিন্তু মুক্তির পর দেখা গেল, সেই উদ্দীপনা বেশিরভাগ ক্ষেত্রেই ধরে রাখা গেল না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল মিশ্র প্রতিক্রিয়া। দর্শকের প্রত্যাশা আর নির্মাতাদের গল্প বলার ছন্দ, একে অপরের সঙ্গে মিল খাওয়াতে পারল না।

সারা বছর জুড়ে এত সিক্যুয়েল প্রকাশ পাওয়ায় আলোচনায় উঠে এল এক নতুন শব্দ ‘সিক্যুয়েল ফ্যাটিগ’। বারবার একই ধরনের গল্প, পরিচিত প্যাটার্নে চরিত্র এগোনো, আর চমকের অভাব সব মিলিয়ে বড় প্রশ্ন উঠল, “নতুনত্ব কোথায়?”

কোন সিক্যুয়েল কেমন করল?
Maharani 4

Image

রানি ভারতী অর্থাৎ হুমা কুরেশিকে নিয়ে গল্প এবার বিহার ছাড়িয়ে পৌঁছে গেল দিল্লির রাজনীতির কেন্দ্রে। রিভিউ বেশিরভাগই ইতিবাচক হলেও অতিরিক্ত নাটকীয়তা ও পুনরাবৃত্ত ডায়লগ অনেক দর্শককে ক্লান্ত করেছে।

Delhi Crime 3

Delhi Crime Season 1

দীর্ঘদিনের জনপ্রিয় সিরিজ হলেও তৃতীয় সিজন প্রত্যাশা মতো জায়গায় পৌঁছতে পারল না। মানব পাচার চক্রের বড় গল্প থাকা সত্ত্বেও ততটা টান তৈরি হয়নি। হুমা কুরেশির দুর্দান্ত অভিনয় থাকা সত্ত্বেও সিজনটি ‘হাইপ’-এর সঙ্গে খাপ খাওয়াতে পারেনি।

Panchayat 4

Panchayat Season 4 Poster

এবারের সবচেয়ে বড় হতাশার নাম সম্ভবত পঞ্চায়েত ৪। গ্রামজীবনের সহজ-সরল হাস্যরস ও ইমোশনাল মুহূর্তের বদলে নতুন সিজনে রাজনৈতিক ড্রামাই জায়গা দখল করেছে। দর্শকের মতে, সিরিজ তার পুরোনো নির্ভেজাল মেজাজ হারিয়ে ফেলেছে।

The Family Man 3

A still from Family Man

ব্যবসায়িকভাবে সিজনটি রেকর্ড সাফল্য পেলেও সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র। সিরিজের ইউএসপি টানটান সাসপেন্স, আগের মতো বজায় থাকেনি। সবচেয়ে বড় অসন্তোষ দেখা গেল শ্রীকান্ত তিওয়ারির দুর্ঘটনাকে কেন্দ্র করে সিজনের ক্লিফহ্যাঙ্কার নিয়ে। চার বছরের অপেক্ষার পর দর্শকরা আরও স্পষ্ট সমাধান আশা করেছিলেন।

Paatal Lok 2

Jaideep Ahlawat in Paatal Lok 2

এই একমাত্র সিক্যুয়েল যেটি সব দিক থেকেই প্রশংসা কুড়িয়েছে। গম্ভীর ও হিংস্র মুহূর্তের মধ্যেও ছোট ছোট কোমলতা ফুটিয়ে তোলার ক্ষমতাই এটিকে আলাদা করেছে। সোশ্যাল মিডিয়ার ভাষায়, “Season 1-এর মতোই দুর্দান্ত।”

নীরজ পাণ্ডের পুরনো মন্তব্য এখানে বড় প্রাসঙ্গিক, একটি ফর্মুলা একবার হিট হয়ে গেলে সবাই সেটিই নকল করতে শুরু করে। ‘Stree’-এর পর যেমন হরর-কমেডির ঢল নেমেছিল, কিংবা ‘Saiyaara’-র পরে প্রেমের গল্পের বন্যা দেখা গিয়েছিল। ঠিক সেই পুনরাবৃত্তির ছাপ দেখা গেল ওটিটির সিক্যুয়েল দুনিয়াতেও।

যে কারণে সিরিজগুলো প্রথম সিজনেই বিপুল সাড়া ফেলেছিল, তীক্ষ্ণ সামাজিক–রাজনৈতিক গল্প, সম্পর্ক ও চরিত্রের জটিলতা আর সেই সূক্ষ্ম মানবিকতা—সব মিলেছিল এক অনবদ্য ছন্দে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শক্তিগুলোই কোথাও যেন ফিকে হয়ে গেছে। অনেক দর্শকের মতে, নতুন সিজনগুলোতে গল্পে তেমন কোনও নতুনত্ব নেই, চরিত্রগুলোও একই জায়গায় থমকে আছে। ফলে আগের মতো চমক আর টান অনুভব করা যাচ্ছে না।

প্রথম দিকের সিজনগুলো এত জনপ্রিয় ছিল কেন?

The Family Man

শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে ছিল এক অনন্য টান। বাড়িতে সাধারণ সরকারি কর্মী, আর কাজে দক্ষ গোয়েন্দা। এই দুই দিকের দ্বন্দ্বই তাকে জীবন্ত করে তুলেছিল। কিন্তু তৃতীয় সিজনে সেই তীব্রতা আর আগের মতো অনুভব হয়নি।

Delhi Crime

প্রথম সিজনে ২০১২-র গণধর্ষণ মামলার নির্মম বাস্তবতা তুলে ধরা হয়েছিল, আর সেই সংবেদনশীল গল্প বলাই সিরিজটিকে আলাদা করে তুলেছিল। কিন্তু তৃতীয় সিজনে সেই গভীরতা বজায় রাখতে পারেনি। অনেক গুরুত্বপূর্ণ চরিত্রও আগের মতো গুরুত্ব পায়নি।

Panchayat

এই সিরিজের প্রাণ ছিল গ্রামীণ জীবনের সহজ-সরল হাস্যরস। নতুন সিজনে রাজনৈতিক জটিলতা সেই মাধুর্যকে ঢেকে দিয়েছে।

তবে দর্শকের অভিমান যতই হোক, ভক্তরা আবারও ফিরে আসেন। কারণ এই চরিত্র ও গল্পগুলোর প্রতি আবেগী টান অনেক গভীর। ৭-৮ ঘণ্টা একটানা দেখে শেষ করার পর যদি প্রত্যাশা অপূর্ণ থাকে, তখনই তৈরি হয় অসন্তোষের ঢেউ। তবুও সিরিজগুলোর প্রতি ভালোবাসা এতটাই প্রবল যে নতুন সিজন এলে ‘আবার কি কিছু বদলাবে?’ এই আশা সবসময়ই থাকে।
 


```