Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আচমকাই অসুস্থ নচিকেতা, বুকে বসল স্টেন্ট, কেমন আছেন? দ্য ওয়াল-কে জানালেন মেয়ে ধানসিঁড়ি

বুকে স্টেন্ট বসেছে গায়কের (singer Nachiketa health update)। আচমকা এই খবরে চিন্তা বেড়েছে অনুরাগীদের।

আচমকাই অসুস্থ নচিকেতা, বুকে বসল স্টেন্ট, কেমন আছেন? দ্য ওয়াল-কে জানালেন মেয়ে ধানসিঁড়ি

নচিকেতা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 December 2025 15:33

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ অসুস্থ গায়ক নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। বুকে স্টেন্ট বসেছে গায়কের। আচমকা এই খবরে চিন্তা বেড়েছে অনুরাগীদের (Nachiketa health update)।

মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তী দ্য ওয়াল-কে জানান, 'বাবা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। বুকে স্টেন্ট বসেছে, তবে আগের থেকে সুস্থ আছেন। হয়তো দু-এক দিনের মধ্যে ছেড়েও দেওয়া হবে।

পরপর অনুষ্ঠান, সেই মতো প্ল্যানিং। ঠিকঠাকই চলছিল। তবে শনিবার গভীর রাতে হঠাৎই বুকে তীব্র অস্বস্তি (uneasiness in chest) শুরু হওয়ায় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ৬১ বছরের জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে।

সূত্রের খবর, কয়েক দিন ধরেই টানা শো ছিল, চাপ পড়ছিল শরীরে। শনিবার বুকে ব্যথা শুরু হতেই চিকিৎসকরা দ্রুত পরীক্ষা করেন। হার্টে কিছু সমস্যা ধরা পড়ে। দেরি না করে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই বুকে দু'টি স্টেন্ট বসানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত নচিকেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।

গায়কের ঘনিষ্ঠদের দাবি, নচিকেতার নিয়মিত কিছু শারীরিক সমস্যা থাকলেও আগে হার্টের সমস্যার কোনও ইতিহাস ছিল না।

রবিবার আসানসোলে তাঁর একটি লাইভ শো থাকার কথা ছিল। অসুস্থতার কারণে ইতিমধ্যেই সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামী কয়েক দিনের সব শো–ও আপাতত স্থগিত রাখা হয়েছে বলেই জানা গিয়েছে।


```