Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ভারতের দুই কন্যা কাঁপালেন অস্কার মঞ্চ! প্রশংসায় ভেসে যাচ্ছে 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'

দ্য ওয়াল ব্যুরো: ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কার (Oscar 2023) মঞ্চে এবার ভারতের হয়ে জয় ছিনিয়ে আনলেন দুই কন্যা। তামিল ভাষার 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers) ছবির মাধ্যমেই ভারতের ঝুলিতে জয় এল অস্কার মঞ্

ভারতের দুই কন্যা কাঁপালেন অস্কার মঞ্চ! প্রশংসায় ভেসে যাচ্ছে 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'

শেষ আপডেট: 13 March 2023 12:07

দ্য ওয়াল ব্যুরো: ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কার (Oscar 2023) মঞ্চে এবার ভারতের হয়ে জয় ছিনিয়ে আনলেন দুই কন্যা। তামিল ভাষার 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers) ছবির মাধ্যমেই ভারতের ঝুলিতে জয় এল অস্কার মঞ্চে। কার্তিকি গনজালভেসের পরিচালনায় ৪১ মিনিটের এই তথ্যচিত্রটি (documentary short) হারিয়ে দিয়েছে 'স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট', 'হাউ টু মেজার আ ইয়ার' এই ছবিগুলিকে। এই ছবির প্রযোজনায় ছিলেন গুনীত মোঙ্গা।

এই জয়ের পর স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত পরিচালক ও প্রযোজক দুজনেই। অস্কার মুঠোবন্দি করে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন গুনীত। ছবির ক্যাপশনে এই জয় সব নারীদের উৎসর্গ করেছেন তিনি। পাশাপাশি, পরিচালক কার্তিকি বলেন, 'এই পুরষ্কার আমি উৎসর্গ করছি আমার মাতৃভূমি ভারতকে।'

কিন্তু কী এমন ছিল এই ছবিতে যা ছিনিয়ে আনল ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড?

হস্তীশাবক রঘু এবং তার দুই মাহুতের গল্প দেখানো হয়েছে এই ছবিতে। দুই মাহুত বোমান ও বেলির কাছে এসে পৌঁছায় আহত রঘু। এরপর ক্ষত সারিয়ে যত্ন করে রঘুকে বড় করে তোলে দুই মাহুত। তিনজনের জীবন কিভাবে গেঁথে গেল এক সুতোয়, তা ফুটিয়ে তুলেছেন পরিচালক কার্তিকি গনজালভেস। আর এই ছবিই শেষমেষ ভারতের ঘরে আনল অস্কার। 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' এর পাশাপাশি, 'দ্য হাউজ দ্যাট আনন্দ বিল্ট' এবং 'অ্যান এনকাউন্টার উইথ ফেসেস' ছবিদুটিও ছিল ভারত থেকে মনোনীত তথ্যচিত্রের তালিকায়। তবে শেষ হাসি হাসলেন ভারতের দুই নারী।

অস্কারের মঞ্চে জয়জয়কার ভারতের, সেরা গানের শিরোপা পেল ‘নাটু নাটু’


```