Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

এবারের অস্কারের সেরা ছবি 'ওপেনহাইমার', এক ছবিতেই ৭ অ্যাকাডেমি

এবার ৯৬-তম অ্যাকাডেমি পুরস্কারে ৭টি অস্কার জিতল ক্রিস্টোফার নোলান পরিচালিত কিলিয়ান মারফি অভিনীত পরমাণু বোমার জনকের বায়োপিক ওপেনহাইমার।

এবারের অস্কারের সেরা ছবি 'ওপেনহাইমার', এক ছবিতেই ৭ অ্যাকাডেমি

Christopher nolan and Cillian murphy

শেষ আপডেট: 11 March 2024 18:40

সেরা ছবি 'ওপেনহাইমার'

দ্য ওয়াল ব্যুরো: অস্কার মঞ্চে এ যেন ‘ওপেনহাইমার’ রজনী । ওপেনহাইমারের এই সাফল্যে তেমন কোনও আশ্চর্যের বিষয় নয়। বিভিন্ন অ্যাওয়ার্ড শোতেই ওপেনহাইমার পরপর প্রচুর স্বীকৃতি পেয়েছে। এবার ৯৬-তম অ্যাকাডেমি পুরস্কারে ৭টি অস্কার জিতল ক্রিস্টোফার নোলান পরিচালিত কিলিয়ান মারফি অভিনীত পরমাণু বোমার জনকের বায়োপিক ওপেনহাইমার। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আয়োজন করা হয়েছিল এবারের অস্কারের। জিমি কিমেলের উপস্থাপনায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী।

ভারতীয় পরিচালক নিশা পাহুজার তথ্যচিত্র ‘টু কিল এ টাইগার’ ডকুমেন্টরি ফিচার ফিল্ম বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছিল। তবে সেই পুরস্কার এল না ঘরে। বিজয়ী হিসেবে নাম ঘোষণা হল ‘২০ ডেইজ ইন মারিউপোল’-এর। গত বছর গুনীত মঙ্গা ইতিহাস রচনা করেছিলেন, যখন তিনি দ্য এ লিফ্যান্ট হুইস্পারার্স-এর জন্য অস্কার জিতেছিলেন। একইসঙ্গে মৌলিক গান বিভাগে পুরস্কৃত হয়েছিল এসএস রাজামৌলীর মাস্টারবাস্টার মুভি আরআরআর-এর জনপ্রিয় গান নাটু নাটু। তবে এবার আর ভারতে এল না একটিও অ্যাকাডেমি অ্যাওয়ার্ড।

তবে এবারের অস্কার মঞ্চে বড় চমক এল একসময়। সোমবার সকালে (ভারতীয় সময় অনুযায়ী) অস্কার মঞ্চে বেস্ট কস্টিউম বা সেরা পোশাক বিভাগে পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করতে উঠেছিলেন জন সিনা। এবং সেই মুহূর্তে তাঁর পরনে কিছুই ছিল না। সম্পূর্ণ নগ্ন হয়েই আলোকিত করলেন মঞ্চ। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

জিমি কিমেল প্রথমে বলেন যে, এই বিভাগের অস্কারজয়ীর নাম ঘোষণা করবেন জন সিনা। তখনই তিনি ইঙ্গিত করেন যে মঞ্চে জন আসবেন নগ্ন অবস্থায়। তবে টেলিভিশন উপস্থাপক তথা ডব্লু ডব্লু ই জগতের নামী কুস্তিগীর জন সিনা বিবস্ত্র অবস্থায় মঞ্চে পা রাখতে স্পষ্টতই দ্বিধাগ্রস্ত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক কিমেল তাঁকে আশ্বস্ত করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত তাঁর কথাতেই উইংসের বাইরে এসে মঞ্চে পা রাখেন নগ্ন জন সিনা। শেষপর্যন্ত জন সিনা-কে একটি বড় পর্দা দিয়ে আবৃত করা হয়। তারপর ঘোষিত হয় বিজেতার নাম। বাকি প্রতিযোগীদের টেক্কা দিয়ে সেরা পোশাক বিভাগে অস্কার বিজয়ী হয়েছে ‘পুওর থিংস’।

৯৬ তম একাডেমি অ্যাওয়ার্ড ২০২৪

বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

সেরা ছবি- ওপেনহাইমার

সেরা অভিনেতা- কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা অভিনেত্রী- এমা স্টোন (পুওর থিংস)

সেরা পরিচালক- ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব অভিনেতা- রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব অভিনেত্রী- ডা'ভাইন জয় র‍্যান্ডলফ (দ্য হোল্ডওভার)

অ্যাডপটেড স্ক্রিন প্লে- আমেরিকান ফিকশন

অরিজিনাল স্ক্রিন প্লে- অ্যানাটমি অফ আ ফল

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম- দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা অ্যানিমেটেড শর্টস- ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অফ জন অ্যান্ড ইয়োকো

সেরা আন্তর্জাতিক ফিচার- দ্য জোন অফ ইন্টারেস্ট (ইউকে)

সেরা ডকুমেন্টারি ফিচার- ২০ ডেইজ ইন মারিউপোল

সেরা ডকুমেন্টারি শর্টস- দ্য লাস্ট রিপেয়ার শপ

বেস্ট অরিজিনাল স্কোর- ওপেনহাইমার

বেস্ট অরিজিনাল সং- হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)

বেস্ট সাউন্ড- দ্য জোন অফ ইন্টারেস্ট

সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং- পুয়োর থিংস

সেরা কস্টিউম- পুওর থিংস

সেরা ভিজ্যুয়াল এফেক্টস- গর্জিলা মাইনাস ওয়ান

সেরা ফিল্ম এডিটিং- ওপেনহাইমার


```