Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'একটা ছবিই সব শেষ করে দিয়েছে', অমিতাভের সঙ্গে বন্ধুত্ব কেন ভেঙেছিল, জানালেন শত্রুঘ্ন সিনহা

এক সময় বলিউডে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন অমিতাভ বচ্চন ও শত্রুঘ্ন সিনহা। কিন্তু পরে তাঁদের বন্ধুত্বে চিড় ধরে। পুরনো এক সাক্ষাৎকারে সেই সম্পর্ক ভাঙার কারণ খোলাখুলি বলেছিলেন শত্রুঘ্ন।

'একটা ছবিই সব শেষ করে দিয়েছে', অমিতাভের সঙ্গে বন্ধুত্ব কেন ভেঙেছিল, জানালেন শত্রুঘ্ন সিনহা

অমিতাভ বচ্চন ও শত্রুঘ্ন সিনহা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 20 May 2025 17:51

দ্য ওয়াল ব্যুরো: এক সময় বলিউডে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন অমিতাভ বচ্চন ও শত্রুঘ্ন সিনহা। কিন্তু পরে তাঁদের বন্ধুত্বে চিড় ধরে। পুরনো এক সাক্ষাৎকারে সেই সম্পর্ক ভাঙার কারণ খোলাখুলি বলেছিলেন শত্রুঘ্ন। তিনি জানিয়েছিলেন, কীভাবে বলিউডের কাস্টিং পলিটিক্স তাঁদের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরিয়েছিল।

সেই সাক্ষাৎকারে তিনি জানান, “শুরুতে অমিতাভের ছবিগুলো তেমন চলছিল না। পরে ভাগ্য ও সময় ওঁর সঙ্গে ছিল। তিনি বড় তারকা হয়ে উঠলেন। আমি নিজেও ভালো কাজ করছিলাম। তখন ‘শোলে’ ছবিতে অমিতাভের যে চরিত্র ছিল, তা প্রথমে আমায় দেওয়া হয়েছিল। কিন্তু আমি তখন নায়ক হয়ে উঠছিলাম, তাই চরিত্রটা করতে চাইনি।”

শত্রুঘ্ন আরও বলেন, “‘দিওয়ার’ ছবিটাও আমার জন্য লেখা হয়েছিল। পরে ছবির প্রযোজকের সঙ্গে সলিম খানের ঝামেলা হয়, আর ছবিটি যশ চোপড়া বানান। তাতে অভিনয় করেন অমিতাভ। তারপর আমরা ধীরে ধীরে কম দেখা করতে শুরু করি। ‘নসীব’ আর ‘শান’-এ একসঙ্গে কাজ করলেও অমিতাভ চাইতেন না আমি সেই ছবিগুলো করি।”

তাঁর দাবি, ‘কালা পাথ্থর’ ছবির সময় পরিস্থিতি আরও খারাপ হয়। শত্রুঘ্ন বলেন, “ওই ছবিটাই বন্ধুত্ব শেষ করে দেয়। আমি ছবিটায় ছিলাম, সেটা ওর একদম ইচ্ছের বিরুদ্ধে। শ্যুটিংয়ে আমরা প্রায় কথা বলিনি। তারপর ‘দোস্তানা’য় কাজ করলাম, আর তাতেও প্রশংসা পেলাম। এরপর অমিতাভ ঠিক করলেন, ও আর আমার সঙ্গে কাজ করবে না।”


```