Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন নম্বর গানের ‘গুপি শুটিং’ শেষ! চার নম্বর মিউজিক ভিডিওর শুটিং বন্ধ অনির্বাণের

গত ১৪ই মে হুলিগানিজম’-এর তৃতীয় মিউজিক ভিডিওর শুটিং হওয়ার কথা ছিল। হয়নি। সূত্রের খবর ছিল, ‘অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে কোনও টেকনিশিয়ান অভিনেতা-পরিচালকের সঙ্গে কাজ করবেন না। এক কথায় ‘অসহযোগিতা’। সূত্রের এও খবর ছিল ঠিক তার আগের দিন অর্থাৎ ১৩ই মে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত প্রযোজনা সংস্থা এসভিএফকে জানিয়ে দেওয়া হয়েছে।’

তিন নম্বর গানের ‘গুপি শুটিং’ শেষ! চার নম্বর মিউজিক ভিডিওর শুটিং বন্ধ অনির্বাণের

অনির্বাণ

শেষ আপডেট: 30 June 2025 13:59

শুভঙ্কর চক্রবর্তী 


গত ১৪ই মে হুলিগানিজম’-এর তৃতীয় মিউজিক ভিডিওর শুটিং হওয়ার কথা ছিল। হয়নি। সূত্রের খবর ছিল, ‘অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে কোনও টেকনিশিয়ান অভিনেতা-পরিচালকের সঙ্গে কাজ করবেন না। এক কথায় ‘অসহযোগিতা’। সূত্রের এও খবর ছিল ঠিক তার আগের দিন অর্থাৎ ১৩ই মে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত প্রযোজনা সংস্থা এসভিএফকে জানিয়ে দেওয়া হয়েছে।’


২রা মে ‘দ্য ওয়াল’ প্রথম ব্রেকিং খবরটি প্রকাশ করে। শিরোনাম—পরম, অনির্বাণ, সুদেষ্ণারা করতে পারবেন না ছবি? টেকনিশিয়ানদের ‘আজীবন অসহযোগিতা’ সিদ্ধান্ত! ১লা মের ফেডারেশনের ডাকে যে মেগা মিটিং আয়োজন হয়, সিদ্ধান্ত হয় ‘কঠোর সিদ্ধান্ত’ নিতে পারে ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’। কী সেই কঠোর সিদ্ধান্ত’ এমন প্রশ্ন করা হলে আলোচনায় উপস্থিত এক সূত্র জানান ‘ফেডারেশনের বিরুদ্ধে হাইকোর্টের মামলায় কার (পরিচালকদের) কী বক্তব্য ছিল, তাও দেখানো হয়। এই মামলার বাইরেও যাঁরা, তাঁদের সমর্থন করছেন, তাঁদের বিষয়ে আলোচনা হয়েছে। এবং তা বেশ উত্তপ্ত পর্যায়ে পৌঁছয়। আলোচনায় একটাই কথা বারবার উঠে এসেছে তাঁদের প্রতি ‘আজীবন অসহযোগিতা!’ 


টেকনিশিয়ানদের সেই কঠোর সিদ্ধান্তই বহাল থাকল। আজ আবার স্থগিত থাকল অনির্বাণের শুটিং। অভিনেতা-পরিচালকের কথায় ‘দ্বিতীয়’ মিউডিক ভিডিওর শুটিং বন্ধ হয়েছে। অভিযোগ, গতকাল রাত থেকেই টেকনিশিয়ানরা আসবেন না বলে জানিয়ে দেন। অনেক টেকনিশিয়ান ফোন পর্যন্ত তোলেননি বলে অভিযোগ। 


আজ অর্থাৎ ৩০ জুন, দুপুর ১২টার সময় যোগেশ মাইম অ্যাকাডেমিতে একটি সাংবাদিক সম্মেলন করেন অনির্বাণ। সেখানেই তিনি গোটা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। 


অনির্বাণ বলেন, ‘কোনও টোকনিশিয়ানের তরফ থেকে আমার মেসেজ বা ফোন কলের জবাব পাইনি।’ পাশাপাশি এও বলেন, ‘শুটিং করার যে লড়াইয়ে তিনি রয়েছেন তা দীর্ঘ হতে পারে, এবং এই লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত’। কিছুদিন আগে দেবের ‘রঘু ডাকাত’-এর শুটিং করলেন, অনির্বাণ। তিনি বলেন, ‘‘রঘু ডাকাত’-এর পর আমার হাতে আর কাজ নেই,’

 


প্রসঙ্গত, যাঁরা ফেডারশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে হাইকোর্টে মামলা করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। এই মামলায় রয়েছে আরও বড় নাম, যেমন পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল রায়চৌধুরি, বিদুলা ভট্টাচার্য, সুদেষ্ণা রায়দের মতো পরিচালকরা।  কিছু মাস আগে পরিচালক কিংশুক দে এবং পরে সুদেষ্ণা রায়ের ক্ষেত্রেও ঘটেছে শুটিংয়ে টেকনিশিয়ানদের ‘অসহযোগিতা’। 


তবে সূত্রের খবর, আজ অনির্বাণের চতুর্থ মিউজিক ভিডিওর শুটিং বন্ধ হয়েছে। প্রথম দুটি গানের শুটিং বহুদিন আগেই হয়ে গিয়েছে। তিন নম্বর মিউজিক ভিডিওর শুটিং হয়েছে গত মে মাসে শেষের দিকে। কিছু অংশের শুটিং বাকি ছিল, তাও সম্পন্ন হয়েছে। গোটা মিউডিক ভিডিওর ইন্ডোর শুট হয়েছে, আর কিছু অংশ হয়েছে আউটডোরে। সূত্রের খবর, ‘এই শুটিংয়ে বিষয়ে কিছুই জানত না, ফেডারেশন’। টলিউড অন্দরমহলে, এমন শুটিং করাকে ‘গুপি শুটিং’ বলা হয়ে থাকে।


```