Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

অভিমান ভুলে ফের ময়দানে নুসরত, তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় থাকল নাম

২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী তালিকায় নাম না থাকায় সেই বিতর্ক আরও ঘনীভূত হয়। রাজনৈতিক মহলের অন্দরমহলে তখন জোর গুঞ্জন—দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে নুসরতের। 

অভিমান ভুলে ফের ময়দানে নুসরত, তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় থাকল নাম

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 9 April 2026 13:20

দ্য ওয়াল ব্যুরো: একসময় টলিউডের রাজনীতির ময়দানে পা রেখেছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। তৃণমূল (All India Trinamool Congress)-এর টিকিটে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে পৌঁছনো—সবটাই ছিল নজরকাড়া। তবে কিছুদিন পর সমালোচকদের একাংশের দাবি করেন, রাজনৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর উপস্থিতি খুব একটা চোখে পড়েনি।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী তালিকায় নাম না থাকায় সেই বিতর্ক আরও ঘনীভূত হয়। রাজনৈতিক মহলের অন্দরমহলে তখন জোর গুঞ্জন—দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে নুসরতের। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ইঙ্গিতপূর্ণ পোস্টও সেই জল্পনা আরও উসকে দিয়েছিল। “I prefer sourdough over sour people”—এই মন্তব্য ঘিরে অনেকে তৃণমূলের দিকেই তাঁর অসন্তোষের ইঙ্গিত খুঁজেছিলেন অনেকে।

তবে সময়ের সঙ্গে সেই সমীকরণ যে বদলেছে, তারই ইঙ্গিত মিলল নতুন করে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দ্বিতীয় দফার জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল, আর সেই তালিকায় ফের জায়গা করে নিয়েছেন নুসরত। ইতিমধ্যেই এই তালিকা জমা পড়েছে নির্বাচণ কমিশনের কাছে।

দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-র পাশাপাশি এই তালিকায় নাম রয়েছে দেব (Dev), শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha), রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee), সায়নী ঘোষ (Saayoni Ghosh), সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)-এর মতো পরিচিত মুখ। তালিকায় রয়েছে কোয়েল মল্লিকের (Koel Mallick) নামও।

রাজনৈতিক প্রচারে তারকাদের ব্যবহার নতুন কিছু নয়। সাধারণ মানুষের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপনে বিনোদন ও ক্রীড়া জগতের পরিচিত মুখদের কাজে লাগানোর কৌশল বহুদিন ধরেই অনুসরণ করে আসছে তৃণমূল। সেই ধারাবাহিকতাই বজায় থাকল এবারের তালিকাতেও। সেই তালিকায় নুসরত জাহানের নাম সকলের নজর কাড়ে। তবে সব বিতর্ক, দূরত্ব ও জল্পনা পেরিয়ে ফের দলের প্রচারের মুখ হিসেবে নুসরতের প্রত্যাবর্তন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন নজর, ভোটের ময়দানে এই ‘কামব্যাক’ কতটা প্রভাব ফেলতে পারে।


```