Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

নতুন রূপে পর্দায় আসছে 'শক্তিমান', তবে রণবীর নন, দেখা যাবে এই দক্ষিণী সুপারস্টারকে!

নয়ের দশকের জনপ্রিয় টিভি সুপারহিরো ‘শক্তিমান’-কে নিয়ে তৈরি হচ্ছে বড় বাজেটের সিনেমা। বহুদিন ধরেই এই নিয়ে চর্চা চলছে। শুরুতে শোনা গিয়েছিল, বলিউড অভিনেতা রণবীর সিংকে দেখা যেতে পারে শক্তিমানের ভূমিকায়। 

নতুন রূপে পর্দায় আসছে 'শক্তিমান', তবে রণবীর নন, দেখা যাবে এই দক্ষিণী সুপারস্টারকে!

‘শক্তিমান’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 June 2025 13:21

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের জনপ্রিয় টিভি সুপারহিরো ‘শক্তিমান’-কে নিয়ে তৈরি হচ্ছে বড় বাজেটের সিনেমা। বহুদিন ধরেই এই নিয়ে চর্চা চলছে। শুরুতে শোনা গিয়েছিল, বলিউড অভিনেতা রণবীর সিংকে দেখা যেতে পারে শক্তিমানের ভূমিকায়। তবে সাম্প্রতিক এক আপডেটে জানা যাচ্ছে, ছবির নির্মাতারা এখন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে আলোচনায় বসেছেন।

বলিউড বাবলের প্রতিবেদন অনুসারে, এই মেগা-বাজেট প্রোজেক্টটি তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানে। নির্মাতারা চান ভিএফএক্স, আবেগ এবং অ্যাকশনের নিখুঁত মিশেলে তৈরি হোক এক নতুন যুগের শক্তিমান। পরিচালনার জন্য ভাবা হচ্ছে মালায়ালম হিট ‘মিন্নাল মুরালি’র পরিচালক বেসিল জোসেফকে।

একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “নস্টালজিয়ার সঙ্গে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে শক্তিমানকে নতুন করে তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সনি পিকচার্স ছাড়াও দুটি আন্তর্জাতিক স্টুডিয়ো ও গীতা আর্টস এই প্রকল্পে যুক্ত রয়েছে।” সব মিলিয়ে চারটি ভিন্ন ইন্ডাস্ট্রির একত্রিকরণে তৈরি হতে চলেছে এই ছবি।

এদিকে আল্লু অর্জুন বর্তমানে ব্যস্ত অ্যাটলি পরিচালিত একটি নতুন ছবির প্রস্তুতিতে। সেখানে তাঁর বিপরীতে থাকবেন দীপিকা পাড়ুকোন। এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালে।

আপাতত ‘শক্তিমান’ নিয়ে অফিসিয়ালি কোনও ঘোষণা হয়নি ঠিকই, তবে যদি আল্লু অর্জুন এই ছবিতে সই করেন, তবে তাঁর কেরিয়ারে এটি হতে চলেছে এক বড় মাইলফলক। পাশাপাশি, ভারতীয় সুপারহিরো ঘরানাতেও যোগ হতে পারে নতুন এক আন্তর্জাতিক মানের অধ্যায়। চলচ্চিত্রপ্রেমীদের নজর এখন নির্মাতাদের পরবর্তী ঘোষণার দিকেই।


```