Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নোরা-সঞ্জয়ের আইটেম গানে অশ্লীল শব্দ, ক্ষোভে ফেটে পড়ল নেটপাড়া

গানটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে শুরু হয়েছে কড়া সমালোচনা। অনেকের অভিযোগ, গানের কথায় অতিরিক্ত দ্ব্যর্থবোধক ও অশালীন ইঙ্গিত রয়েছে, যা শিশু-কিশোরদের জন্য একেবারেই উপযুক্ত নয়।

নোরা-সঞ্জয়ের আইটেম গানে অশ্লীল শব্দ, ক্ষোভে ফেটে পড়ল নেটপাড়া

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 16 March 2026 19:18

দ্য ওয়াল ব্যুরো: নতুন গান মানেই দর্শক মনে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। আর সেই আইটেম গানে যদি থেকে থাকেন নোরা ফাতেহি, সঙ্গে সঞ্জয় দত্ত, তাহলে বলাই বাহুল্য, এক কথায় গান হিট। তবে সব ক্ষেত্রে কি চেনে সমীকরণ মিলে যায়? একেবারেই নয়। আর এবার তেমনটাই ঘটল সদ্য মুক্তি প্রাপ্ত গান ‘‘সারকে চুনর তেরি সারকে’’-র ক্ষেত্রে।

মাঝে মধ্যেই এমন গান প্রকাশ্যে আসে, যার কথাবার্তা বা দৃশ্যায়ন নিয়ে বিতর্ক তৈরি হয়। সম্প্রতি তেমনই সমালোচনার মুখে পড়েছে আসন্ন ছবি কেডি দ্য ডেভিল (KD: The Devil)-এর একটি নতুন গান। গানটিতে দেখা গিয়েছে সঞ্জয় দত্ত (Sanjay Dutt) এবং নোরা ফাতেহি (Nora Fatehi)-কে। তবে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে নাচ নয়, বরং গানের কথাই।

গানটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে শুরু হয়েছে কড়া সমালোচনা। অনেকের অভিযোগ, গানের কথায় অতিরিক্ত দ্ব্যর্থবোধক ও অশালীন ইঙ্গিত রয়েছে, যা শিশু-কিশোরদের জন্য একেবারেই উপযুক্ত নয়।

শুধু গানের কথা নয়, ভিডিওটিতেও নোরা ফতেহির উপস্থিতিকে ‘ভালগার’ বলে অভিযোগ তুলেছেন একাংশের দর্শক। তাঁদের মতে, গানের দৃশ্যায়ন এবং কথার ভঙ্গি মিলিয়ে পুরো বিষয়টি বেশ অস্বস্তিকর হয়ে উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, একসময় ভারতীয় গানের কথায় আনন্দ ও অর্থবহ বার্তা থাকত। এখন সেই জায়গায় অনেক ক্ষেত্রেই অশালীন ইঙ্গিতের ব্যবহার বেড়ে গেছে। ফলে নতুন এই গানটি বর্তমানে প্রবল কটাক্ষের শিকার। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, এমন গানের কথা কীভাবে সেন্সর বোর্ডের অনুমোদন পেল? তা নিয়ে তুঙ্গে এখন তর্জা। 


```