
শেষ আপডেট: 14 May 2023 11:28
দ্য ওয়াল ব্যুরো: রবিবারের দ্বিতীয় সপ্তাহে দেশ জুড়ে সকলে মেতে উঠেছেন মাদার্স ডে'র আনন্দে (daughter Masaba on mothers day)। এই দিনটি সম্পর্কে কথা বলতে গিয়েই নিজের মেয়ে মাসাবার প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেত্রী নীনা গুপ্তা (Nina Gupta talks about daughter Masaba)। মেয়েকে সিঙ্গল মাদার হিসেবে একাই মানুষ করেছেন নীনা। সেই সংক্রান্ত নানা প্রসঙ্গ উঠে এল নীনার কথায়।
সম্প্রতি মাদার্স ডে বিষয়ক এক সাক্ষাৎকারে নীনা বলেন তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তাঁর মেয়ে মাসাবা। তাঁর কথায়, মাসাবার জন্ম তাঁর জীবনের সবচেয়ে ভাল ঘটনা। তবে মাদার্স ডে পালন করতে গিয়ে বাবাদের অসম্মান করতে হবে এমনটা বিশ্বাস করেন না নীনা। সেই কারণেই বাবাদের স্বপক্ষেও যুক্তি সাজালেন এই সাক্ষাৎকারে।
নীনার কথায় মা-দের সম্মান দিতে গিয়ে বাবারা প্রায়ই চলে যান পিছনের সারিতে। অথচ, রোজগার থেকে পরিবার সামলানোর ভার সবচেয়ে বেশি থাকে বাবাদের উপরই। মা-দের পরিশ্রমকে বড় করে দেখাতে গিয়ে অনেক সময়ই বাবাদের উপর তৈরি করা হয় অতিরিক্ত চাপ।
মা দিবসে একজন সিঙ্গল মাদার হয়েও মাতৃত্বকে অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ নীনা। তিনি বলেন, এই পৃথিবীতে শুধু মাতৃত্ব নয়, অনেক কিছুই বেশ কঠিন। বাবাদের লড়াই মাতৃত্ব দিবসের উদযাপনে যেন ঢাকা না পড়ে যায় এমনটাই চান নীনা।
ফিল্মের অলিগলিতে নষ্ট না হয়েও মাথা উঁচু করে বাঁচা যায়, দেখিয়েছেন একলা মায়েরা