Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'আমার শরীরকে গরম করতে প্রিয়াঙ্কা রাতে...', নিক জোনাস বেডরুমের কোন রহস্য ফাঁস করলেন

নিক জোনাস এবার খোলাখুলি জানালেন প্রিয়াঙ্কার সঙ্গে তাঁদের বেডরুম সিক্রেট! রোমান্স নিয়ে কী বললেন তিনি?

'আমার শরীরকে গরম করতে প্রিয়াঙ্কা রাতে...', নিক জোনাস বেডরুমের কোন রহস্য ফাঁস করলেন

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 5 September 2025 19:10

দ্য ওয়াল ব্যুরো: নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই যে কোনও বিষয় নিয়ে খোলামেলা থাকতে পছন্দ করেন। কখনও তাঁদের সম্পর্ক নিয়ে গোপনতা রাখেননি। বিয়ের পরও হানিমুনের মুহূর্ত থেকে শুরু করে দৈনন্দিন ঘটনা—সবই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারা। কিন্তু এবার নিকের সাম্প্রতিক ফাঁস অনুরাগীদের যথেষ্ট অবাক করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার সঙ্গে রোমান্সের প্রশ্নের উত্তরে নিক জোনাস প্রকাশ্যে জানিয়েছেন তাঁদের বেডরুমের কিছু নিয়ম ও রীতি। নিক বলেন, “আমার সবকিছুই নিয়মে বাঁধা। কীভাবে বসব, কোথায় বসব, কখন শোবো, কীভাবে শোবো সবকিছুর জন্য একটি নিয়ম আছে। তবে প্রিয়াঙ্কা সেই নিয়মগুলো দিনে দিনে ভেঙে দিচ্ছে।”

নিক আরও বলেন, “বিছানায় আমি একা শুতে পছন্দ করি। বেডে বসে টিভি দেখা বা বই পড়া একেবারেই আমার পছন্দ নয়। তবে প্রিয়াঙ্কা এসব মানে না।”

বেডরুমের এয়ার কন্ডিশনার নিয়েও নিকের বক্তব্য মজার, “আমার সব সময় গরম লাগে, তাই সবসময় এসি বাড়ানোই থাকে। শরীরকে গরম করার জন্য আলাদা কিছু প্রয়োজন হয় না। তবে প্রিয়াঙ্কা সেটাও শোনে না। এসি কমিয়ে দেয়।”

নিক ও প্রিয়াঙ্কার প্রেমের গল্পও অনন্য। দীর্ঘ প্রেমের পর ২০১৮ সালের ১ ডিসেম্বর রাজস্থানে জাঁকজমকপূর্ণ বিয়ের মাধ্যমে তারা একে অপরের হয়ে গেলেন। ২০২২ সালে তাঁদের সংসারে এসেছে নতুন সদস্য, কন্যা সন্তান মালতী।


```