Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

প্রিয় বান্ধবী নুসরতের মেহেন্দি, হলুদ ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে মোহময়ী লুকে হাজির মিমি

দ্য ওয়াল ব্যুরো: প্রিয় বান্ধবী নুসরত জাহানের বিয়েতে সুদূর তুরস্কে পাড়ি দিয়েছেন মিমি চক্রবর্তী। মঙ্গলবার ছিল নুসরতের মেহেন্দির অনুষ্ঠান। সেখানেই হলুদ প্রিন্টেড লং স্কার্ট এবং ক্রপ টপে সেজেছেন মিমি। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছবিও। উজ্জ্বল হলু

প্রিয় বান্ধবী নুসরতের মেহেন্দি, হলুদ ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে মোহময়ী লুকে হাজির মিমি

শেষ আপডেট: 18 June 2019 15:09

দ্য ওয়াল ব্যুরো: প্রিয় বান্ধবী নুসরত জাহানের বিয়েতে সুদূর তুরস্কে পাড়ি দিয়েছেন মিমি চক্রবর্তী। মঙ্গলবার ছিল নুসরতের মেহেন্দির অনুষ্ঠান। সেখানেই হলুদ প্রিন্টেড লং স্কার্ট এবং ক্রপ টপে সেজেছেন মিমি। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছবিও। উজ্জ্বল হলুদ রংয়ের সঙ্গে মিমির পোশাকে ছিল লাল এবং সবুজের ছোঁয়াও। কাঁধে ঝোলানো স্টাইলিশ গোল্ডেন পার্স। সব মিলিয়ে মিমিকে লাগছিল মোহময়ী। ইনস্টাগ্রামে প্রিয় অভিনেত্রীর ছবিতে লাইক আর কমেন্টের বন্যা বইয়েছেন মিমির ভক্তরাও।  গ্রিক স্থাপত্যের আদর মাখা বন্দর শহর বোদরুমকেই ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর জন্য বেছে নিয়েছেন নুসরত জাহান এবং নিখিল জৈন। তুরস্কের বোদরুম শহরে সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া বসবে নুসরত-নিখিলের বিলাসবহুল বিয়ে আসর। ১৮ তারিখে মেহেন্দি ও সঙ্গীত। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কালেকশনে সাজবেন নুসরত-নিখিল। পোশাকের থিম কখনও ভারী, জমকালো লেহঙ্গা, আবার কখনও ইন্দো-ওয়েস্টার্ন টাচ। বিয়ের দিন সকালে গায়ে হলুদের অনুষ্ঠানও রয়েছে। অতিথিদের ঘরগুলিতে সাজানো থাকবে ফুল দিয়ে তৈরি ‘এনজে’ লোগো। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব যেহেতু, কুইসিনেও থাকতে পারে এশিয়ান ও মেডিটেরিয়ান চমক। ২০ জুন হবে হোয়াইট ওয়েডিং। তার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে কাপলাঙ্কায়াতে। তবে সব চমক এখনই প্রকাশ্যে আনেননি নায়িকা। তার জন্য আর একটু অপেক্ষা করতেই হবে ভক্তদের। তবে এই জমকালো বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন মিমি চক্রবর্তী। সাংঘাতিক স্টমাক ইনফেকশন, সঙ্গে ধুম জ্বর নিয়ে কাহিল হয়ে নুসরত-নিখিলের ডেস্টিনেশন ওয়েডিংয়ে যাওয়ার আশা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ডাক্তারের পরামর্শে সুস্থ হয়ে যান অভিনেত্রী। এবং পাড়ি দেন বোদরুমে।  মেহেন্দির দিন নিজের হাল্কা মুডের ছবি শেয়ার করেছেন নুসরতো। ইনস্টাগ্রামে লিখেছেন, "ছবির জন্য কোনও ক্যাপশন নেই আমার মনে। শুধু প্রতিবারের মতো আপনাদের আশীর্বাদ চাই।"

```