Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কে বলবে হার্ট অ্যাটাক হয়েছিল! হাসপাতালে ডাক্তারদের সঙ্গে তুমুল নাচছেন রেমো

দ্য ওয়াল ব্যুরো: ব্যাক টু দ্য ফ্লোর! না, মঞ্চে নয়। হাসপাতালেই মন খুলে, তুমুল নাচে মেতে উঠেছেন রেমো ডি'সুজা। একা নন। সঙ্গে ডাক্তাররাও রয়েছেন। একজন আদ্যন্ত শিল্পী মানুষ কি দীর্ঘদিন ধরে শুয়ে, বসে থাকতে পারেন! সে কারণেই পুরনো ফর্মে ফেরার

কে বলবে হার্ট অ্যাটাক হয়েছিল! হাসপাতালে ডাক্তারদের সঙ্গে তুমুল নাচছেন রেমো

শেষ আপডেট: 26 January 2021 09:02

দ্য ওয়াল ব্যুরো: ব্যাক টু দ্য ফ্লোর! না, মঞ্চে নয়। হাসপাতালেই মন খুলে, তুমুল নাচে মেতে উঠেছেন রেমো ডি'সুজা। একা নন। সঙ্গে ডাক্তাররাও রয়েছেন। একজন আদ্যন্ত শিল্পী মানুষ কি দীর্ঘদিন ধরে শুয়ে, বসে থাকতে পারেন! সে কারণেই পুরনো ফর্মে ফেরার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন রেমো। কখনও জিমে এক্সারসাইজ করছেন, তো কখনও হাসপাতালে নাচ! গতকাল মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ডাক্তারদের সঙ্গে নিজের এই নাচের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রেমো। ক্যাপশনে তিনি লিখেছেন, "নাচ, আনন্দের জোয়ার বইয়ে দেয় শরীরে।" সঙ্গে ডাক্তারদের এবং স্ত্রী লিজেলা ডি'সুজাকে ট্যাগ করে আরও একবার ধন্যবাদ জানিয়েছেন তিনি। ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে রেমো লিখেছেন #কার্ডিয়্যাকরিহাব! হার্ট অ্যাটাকের রোগীদের, কিংবা যাঁদের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, তাঁদের শরীর, মন ভাল রাখতে ডাক্তাররাই কার্ডিয়াক রিহাবের পরামর্শ দেন। রেমো ডাক্তারের পরামর্শ মেনেই চলছেন। নাচ তো শুধু তাঁর পেশা নয়, প্যাশনও। আবেগ, ভাললাগার সঙ্গে জড়িয়ে আছে। তাই যখনই সময় পাচ্ছেন, শরীরে মোচড় দিয়ে নিচ্ছেন রেমো। ডিসেম্বর মাসে জিম থেকে ফেরার পথে হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হয় তাঁর। বাড়ির লিফটে ওঠার সময়ই বুকে যন্ত্রণা নিয়ে ধুপ করে বসে পড়েন লিফটেই। তার কিছুক্ষণের মধ্যেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন রেমো। রেমোর অসুস্থতার খবরে ভেঙে পড়েছিলেন তাঁর গুণমুগ্ধরা, সুস্থ হতেই আবেগে ভরে যায় নেটিজেনদের ওয়াল। ফের ডান্সিং মাস্টারকে নাচতে দেখে উচ্ছ্বসিত ভক্তরা ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন রেমোকে।

```