দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন সুচেতা। তবে মনোবল হারাননি। সহকর্মীরা জানিয়েছেন, জোরকদমে ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। মঙ্গলবার সন্ধ্যায় মারা যান চল্লিশোর্ধ্ব এই অভিনেত্রী।
ছোটপর্দার পরিচিত মুখ ছিলেন সুচেতা। 'জয়া' ধারাবাহিকে প্রথম পর্দায় আসেন তিনি। পরবর্তী সময়ে অভিনয় করেছেন 'আঁঁচল', 'জড়োয়ার ঝুমকো', 'সৌভাগ্যবতী', 'বেনেবউ' এই ধারাবাহিকগুলিতে। অভিনয়ের পাশাপাশি সুচেতা ছিলেন একজন নৃত্যশিল্পী। একটি নাচের স্কুলও ছিল তাঁর। জানা গিয়েছে, রানিকুঠীতে থাকতেন সুচেতা। গত ৩-৪ মাসে শরীরের অবস্থা বেশ খারাপ হয়েছিল। অনেকদিন শ্যুটিং ফ্লোরেও দেখা যায়নি এই অভিনেত্রীকে।
মিশুকে স্বভাবের জন্য বরাবরই সবার খুব প্রিয় ছিলেন সুচেতা। আচমকাই তাঁর মৃত্যুর খবরে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নেমেছে শোকের ছায়া।