
শেষ আপডেট: 10 December 2018 05:15
সেলেব খুদেদের এই তালিকায় রয়েছে, শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম। রয়েছে শাহিদ কাপুর এবং মীরা রাজপুতের দুই সন্তান মিশা এবং জইন। রয়েছে সোহা আলি খান এবং কুনাল খেমুর মেয়ে ইনায়া। আজকাল সবাইকে পাল্লা দিচ্ছে ধোনি এবং সাক্ষীর মেয়ে জিভাও। হালফিলে ট্রেন্ডিংয়ে রয়েছে টেনিস সুন্দরী সানিয়া মির্জা এবং পাক ক্রিকেটার শোয়েব মালিকের ছেলের ইজহান মির্জামালিকও। তবে এদের সবাইকে পিছনে ফেলে এখনও জনপ্রিয়তার শীর্ষে খুদে নবাব তৈমুর আলি খান। বয়স এখনও ২ হয়নি। কিন্তু জনপ্রিয়তায় ছুঁয়ে ফেলেছেন অনেক বর্ষীয়ান অভিনেতাকেই।
সম্প্রতি স্কুলের স্পোর্টসে অংশগ্রহণ করেছিলেন তৈমুর। ছেলের স্কুলে এ দিন হাজির ছিলেন মা করিনা কাপুর খান এবং দিদা ববিতাও। আর ছিল শয়ে শয়ে ক্যামেরার লেন্স। তৈমুর আলি খান স্পোর্টসে নামে দিয়েছে। ছবি তোলার জন্য পাপারাৎজির কাছে এটাই যথেষ্ট বড় কারণ। হলুদ টি-শার্ট আর ডার্ক ব্লু ট্র্যাক প্যান্টে এ দিন স্পোর্টসে হাজির হয়েছিল তৈমুর। স্বভাব অনুযায়ী পাপারাৎজিকে দেখে বেশ হাসি হাসি মুখে পোজও দেয় এই খুদে। স্পোর্টসে দৌড়ে অংশ নেন তৈমুর। প্রথম হয়ে সোনার মেডেলও জিতে নেয় নবাব খানদানের এই সদস্য।
কিন্তু তারপরেই বাঁধে গোল। ক্ষণিকের জন্য মাঠ থেকে সরিয়ে হাতে পমপম দিয়ে তৈমুরকে সাইডে দাঁড় করানো হয়। বন্ধুদের চিয়ার করার জন্যই বোধহয় স্কুল কর্তৃপক্ষ তাঁকে অল্প সময়ের জন্য চিয়ারলডার হতে বলেছিলেন। কিন্তু এতেই বড় গোঁসা হয় তৈমুরের। তিনি বলে নবাব, হোক না খুদে, তাতে কী? নবাবের মতৈ তিরিক্ষি মেজাজ কিন্তু রয়েছে তার। তাই মাঠের সাইডে দাঁড় করাতেই তীব্র প্রতিবাদ করে ছোট্ট তৈমুরের। খালি নবাবি কায়দায় ঢাল-তরোয়াল তুলে নেয়নি এই যা। শুধু প্রতিবাদ জানাতে কেঁদে ভাসিয়েছে। ছেলের কান্না দেখে দৌড়ে আসেন করিনা। মায়ের কোলে চড়ে শেষে রাগ কমে খুদে নবাবের। চোখের জল মুছে শান্ত হয়ে, গলায় সোনার মেডেল ঝুলিয়ে, ফের হাসিমুখে ক্যামেরায় পোজ দিতে দেখা যায় তাকে।
