Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ভোটের দিন তৈমুরের পরনে গেরুয়া-সবুজ পোশাক! কী ইঙ্গিত দিচ্ছেন করিনা?

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র দুই। কিন্তু সারাক্ষণ এই ছোট্টটি রয়েছে সংবাদ শিরোনামে। সে আর কেউ নয়, স্টার কিড তৈমুর আলি খান। ভেকেশনে তৈমুর কোথায় গেল, কিংবা বিশেষ উৎসব কী ভাবে পালন করল, এমনকী কবে কী স্পেশ্যাল পোশাক পরল-----সব নিয়েই কৌতূহল রয়েছে ট

ভোটের দিন তৈমুরের পরনে গেরুয়া-সবুজ পোশাক! কী ইঙ্গিত দিচ্ছেন করিনা?

শেষ আপডেট: 29 April 2019 10:19

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র দুই। কিন্তু সারাক্ষণ এই ছোট্টটি রয়েছে সংবাদ শিরোনামে। সে আর কেউ নয়, স্টার কিড তৈমুর আলি খান। ভেকেশনে তৈমুর কোথায় গেল, কিংবা বিশেষ উৎসব কী ভাবে পালন করল, এমনকী কবে কী স্পেশ্যাল পোশাক পরল-----সব নিয়েই কৌতূহল রয়েছে টিনসেল টাউনের। তবে এ বার নিজের পোশাকের জন্যই ট্রোল হল এই সেলেব কিড। ২৯ এপ্রিল চতুর্থ দফায় নির্বাচন ছিল মুম্বইতে। স্বভাবতই দায়িত্ববান নাগরিকের মতো সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন করিনা। সঙ্গে ছিল তৈমুরও। আর তার পরনে ছিল গেরুয়া রংয়ের টি-শার্ট এবং সবুজ রংয়ের হাফপ্যান্ট। পায়ে আবার দু'রংয়ের কম্বিনেশন করা জুতো। তৈমুর নবাব মহলের বাইরে বেরিয়েছে আর পাপারাৎজি তার ছবি তুলবে না? তাই কখনও হয় নাকি। তাই ছোট্ট সেলিব্রিটি বাড়ির বাইরে পা রাখতেই মায়ের সঙ্গে তার ছবি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। কখনও সে মায়ের কোলে চড়েছে। কখনও বা করিনার পাশে পাশে হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে তাকে।  তবে সোশ্যাল মিডিয়ায় এ ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে দেদার ট্রোল। নেটিজেনরা অবশ্য বাচ্চা বলে তৈমুরকে সেই অর্থে রেহাই দিয়েছিলেন। রোষ গিয়ে পড়েছে বেবো বেগমের উপর। অনেকেই সটান জিজ্ঞেস করেছেন, ভোটের দিন ছেলেকে এমন রংয়ের পোশাক পরিয়ে ঠিক কী ইঙ্গিত দিতে চেয়েছেন করিনা? কেউ বা বলেছেন, মুখে না বললেন করিনার 'পলিটিকাল পছন্দ' বোঝাই যাচ্ছে। তবে বরাবরের মতোই এ সব ট্রোলকে বিন্দুমাত্রও পাত্তা দেননি করিনা। এমনকী তাঁর রাজনৈতিক মতাদর্শ কিংবা পছন্দ-অপছন্দ নিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে নানান প্রশ্ন উঠলেও বেবো রয়েছেন বিলকুল কুল। বরং সক্কাল সক্কাল গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এসেছেন তিনি।

```