Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

টেবিলে বসে তৈমুর, সামনে পেল্লাই কেক, জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয় খুদে নবাব

দ্য ওয়াল ব্যুরো: জন্মের পর থেকেই ইন্টারনেট সেনসেশন তৈমুর আলি খান। দু'বছরের জন্মদিন পালনের জন্য খুদে নবাব পাড়ি দিয়েছিলেন সুদূর সাউথ আফ্রিকায়। আর তারপর থেকেই মুখিয়ে ছিলেন নেটিজেনরা। কবে প্রকাশ্যে আসবে বার্থ ডে কেকের সঙ্গে তৈমুরের ছবি, তাঁর জন

টেবিলে বসে তৈমুর, সামনে পেল্লাই কেক, জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয় খুদে নবাব

শেষ আপডেট: 20 December 2018 15:21

দ্য ওয়াল ব্যুরো: জন্মের পর থেকেই ইন্টারনেট সেনসেশন তৈমুর আলি খান। দু'বছরের জন্মদিন পালনের জন্য খুদে নবাব পাড়ি দিয়েছিলেন সুদূর সাউথ আফ্রিকায়। আর তারপর থেকেই মুখিয়ে ছিলেন নেটিজেনরা। কবে প্রকাশ্যে আসবে বার্থ ডে কেকের সঙ্গে তৈমুরের ছবি, তাঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন তৈমুরের ফ্যানেরা। অবশেষে এলো সেই দিন। সইফ-করিনার সঙ্গে সবুজ রংয়ের বেশ বড় সাইজের একটা বার্থ ডে কেকের সামনে পোজ দিয়ে ছবি তুলেছে তৈমুর। আর সোশ্যাল মিডিয়ায় এই ছবিই এখন ভাইরাল। তবে খুদে নবাবের জন্মদিনে সোশ্যাল মিডিয়া মাতিয়েছেন করিনাও। বেবোর সাউথ আফ্রিকা ট্যুরের বিভিন্ন ছবি উষ্ণতা ছড়িয়েছে ইনস্টাগ্রামে। এ দিকে ডেস্টিনেশন বার্থ ডে সেলিব্রেশনের জন্য সাউথ আফ্রিকা পাড়ি দেওয়ার আগে মুম্বইতেও হয়েছে তৈমুরের প্রি-বার্থ ডে সেলিব্রেশন। নিজের সন্তানদের নিয়ে সইফিনার দেওয়া সেই পার্টিতে হাজির ছিলেন বলিউডের প্রথম সারির অনেক তারকাই।   জন্মদিনে করিশ্মাও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তৈমুরের একটি ছবি। সেই ছবিতে তৈমুরের সঙ্গে হাজির ছিল করিশ্মার সন্তানরাও।

```