Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ফের গর্ভবতী করিনা, নবাব পরিবারে আসছে নতুন সদস্য

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বারের জন্য গর্ভবতী বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। তিনি ও তাঁর স্বামী সইফ আলি খান একথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। নবাব পরিবারে নতুন অতিথি আসতে চলার খবরে আনন্দের জোয়ার বইছে। বুধবার একটি যৌথ বিবৃতিতে এই খবর জানিয়ে

ফের গর্ভবতী করিনা, নবাব পরিবারে আসছে নতুন সদস্য

শেষ আপডেট: 12 August 2020 13:04

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বারের জন্য গর্ভবতী বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। তিনি ও তাঁর স্বামী সইফ আলি খান একথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। নবাব পরিবারে নতুন অতিথি আসতে চলার খবরে আনন্দের জোয়ার বইছে। বুধবার একটি যৌথ বিবৃতিতে এই খবর জানিয়েছেন সইফ ও করিনা। সেখানে তাঁরা লিখেছেন, "আমাদের পরিবারে এক নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। এই খবর আপনাদের জানাতে পেরে আমরা খুবই খুশি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসার জন্য ধন্যবাদ।" করিনার দ্বিতীয়বার মা হতে চলার গুঞ্জন কয়েক দিন আগে থেকেই বলিউডে ছিল। বি টাউনে কান পাতলা সেটাই শোনা যাচ্ছিল। যদিও কাপুর পরিবারের তরফে এর আগে এ বিষয়ে কিছু জানানো হয়নি। কিছুদিন আগেই করিনার বাবা রণধীর কাপুর জানিয়েছিলেন, "এই জল্পনা সত্যি হলেই ভাল। তাহলে বাড়িতে দুটি বাচ্চা একে অন্যের খেলার সঙ্গী পাবে।" অবশেষে সেই গুঞ্জন যে ঠিক তা জানিয়ে দিলেন সইফ- করিনা। আট বছর আগে ২০১২ সালে সইফ আলি খানের সঙ্গে বিয়ে হয় করিনা কাপুরের। ২০১৬ দলের ডিসেম্বরে তাঁদের একটি ছেলে হয়। নাম দেওয়া হয় তৈমুর আলি খান। এই নাম দেওয়া নিয়েও সেই সময় বিতর্ক হিয়েছিল বিস্তর। তৈমুরের জন্মের ঠিক চার বছর পরে ফের নতুন অতিথি আসতে চলেছে খান পরিবারে। এমনিতেই পাপারাজ্জিদের কাছে খুবই জনপ্রিয় তৈমুর। কখনও বাবা, কখনও মা, আবার কখনও ন্যানির সঙ্গে বাইরে বেরোলেই ক্যামেরা তাক করে তার দিকে। পোজ দিয়ে ছবি তোলাতেও তার জুড়ি মেলা ভার। কিছুদিন আগেই কাপুর পরিবারে রাখিবন্ধন উৎসব পালন হয়েছে। সেখানে তৈমুরকে নিয়ে উপস্থিত ছিলেন সইফ ও করিনা। নিজের প্রিয় বান্ধবী মালাইকা অরোরা ও অমৃতা অরোরার সঙ্গেও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন করিনা। এবার নিজের ফ্যানদের জন্য এক খুশির খবরও শোনালেন ছোট নবাব ও বেবো।

```