Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আগামী ছবির জন্য রোহিতকে আশীর্বাদ করলেন দীপিকা! ভক্ত তালিকায় রয়েছেন রণবীর এবং করণও!

দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে জমিয়ে ব্যবসা করছে রোহিত শেট্টির ছবি 'সিম্বা'। ইতিমধ্যেই আয় হয়েছে ১৯০ কোটি। ২০১৮ সালের সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর মধ্যে 'সিম্বা' এখন তিন নম্বরে। রণবীর সিং অভিনীত এই ছবি মুক্তি পেয়েছে ২০১৮-র ডিসেম্বরে। মুক্তির পর

আগামী ছবির জন্য রোহিতকে আশীর্বাদ করলেন দীপিকা! ভক্ত তালিকায় রয়েছেন রণবীর এবং করণও!

শেষ আপডেট: 8 January 2019 09:33

দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে জমিয়ে ব্যবসা করছে রোহিত শেট্টির ছবি 'সিম্বা'। ইতিমধ্যেই আয় হয়েছে ১৯০ কোটি। ২০১৮ সালের সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর মধ্যে 'সিম্বা' এখন তিন নম্বরে। রণবীর সিং অভিনীত এই ছবি মুক্তি পেয়েছে ২০১৮-র ডিসেম্বরে। মুক্তির পর দু'সপ্তাহ যেতে না যেতেই ২০০ কোটির ক্লাবের কাছে পৌঁছে গিয়েছে রোহিত-রণবীরের 'সিম্বা'। ছবির এই দুরন্ত সাফল্যের জন্য সাকসেস পার্টির আয়োজন করেছিলেন পরিচালক রোহিত শেট্টি। জমকালো সেই পার্টিতে হাজির ছিলেন টিনসেল টাউনের বহু তারকাই। দীপিকা পাড়ুকোন, কাজল, অজয় দেবগণ, সারা আলি খান, রণবীর সিং, করণ জোহর----একঝাঁক তারকার মেলা বসেছিল রোহিতের এই পার্টিতে।

মনোবল ভাঙতে পারেনি ‘থ্রোট ক্যানসার’, হৃতিকের সঙ্গেই অপারেশনের দিন সকালেও জিমে গেলেন রাকেশ রোশন

সেই পার্টির ঝলকই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে নেটিজেনদের নজর কেড়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন রোহিত, রণবীর এবং করণ জোহর। আর এই তিন তারকাকে আশীর্বাদ করছেন স্বয়ং দীপিকা পাড়ুকোন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি শেয়ার করেছেন পরিচালক করণ জোহর। ক্যাপশনে লিখেছেন, "গুড লাক ব্লেসিংস"। এই ছবি প্রকাশ্যে আসতেই হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনরা। রণবীরের ভক্তরা বলছেন, অভিনেতার সেন্স অফ হিউমার সম্পর্কে তো ধারণা ছিলই। তবে দীপিকাও যে এমন রসিকতা করতে পারেন তা বোধহয় জানা ছিল না অনেকরই। অনেকে আবার মজা করে বলছেন, আগামী ছবি 'সূর্যবংশী'-র জন্য দীপিকার থেকে আশীর্বাদ নিয়েছেন রোহিত। এ দিনের পার্টিতে হাজির ছিলেন অক্ষয় কুমারও। রোহিতের আগামী ছবি 'সূর্যবংশী'-তে দেখা যাবে আক্কিকে। বলিউডের খিলাড়িকে নিয়ে তৈরি এই ছবি মুক্তি পাবে ২০১৯-এই। অনুমান করা হচ্ছে, সিংহম এবং সিম্বার পর সম্ভবত সূর্যবংশী-ই হতে চলেছে এই সিরিজে রোহিতের পরের ছবি। এ দিনের পার্টিতে একসঙ্গে ছবিও তুলেছেন বাজিরাও সিংহম, সিম্বা'র ভালে রাও আর সূর্যবংশীর অক্ষয়। তাঁদের সঙ্গেই ফ্রেমবন্দি হয়েছেন, রোহিত এবং করণও। দেখুন সেই ছবি। https://www.instagram.com/p/BsV98rqhB3j/

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```