Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আমি আমার কাজ করেছি, কিন্তু শ্রীদেবীকে খুব মিস করেছি: মাধুরী

দ্য ওয়াল ব্যুরো: বেঁচে থাকলে আজ তিনিই হতেন বাহার বেগম। লোকমুখে বারবার ঘুরতো তাঁরই নাম। তাঁর দিলখোলা হাসি, নিখুঁত এক্সপ্রেসনের প্রশংসা করতেন সিনেমাপ্রেমী জনগণ। কিন্তু নিয়তিকে কেই বা খণ্ডাতে পারে। তাই মাথার মুকুটে খ্যাতির আর একটা পালক জোরার আ

আমি আমার কাজ করেছি, কিন্তু শ্রীদেবীকে খুব মিস করেছি: মাধুরী

শেষ আপডেট: 12 March 2019 18:47

দ্য ওয়াল ব্যুরো: বেঁচে থাকলে আজ তিনিই হতেন বাহার বেগম। লোকমুখে বারবার ঘুরতো তাঁরই নাম। তাঁর দিলখোলা হাসি, নিখুঁত এক্সপ্রেসনের প্রশংসা করতেন সিনেমাপ্রেমী জনগণ। কিন্তু নিয়তিকে কেই বা খণ্ডাতে পারে। তাই মাথার মুকুটে খ্যাতির আর একটা পালক জোরার আগেই চলে গিয়েছেন শ্রীদেবী। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি আচমকাই মারা যান বলিউড ডিভা শ্রীদেবী। সুদূর দুবাই থেকে তাঁর মৃত্যুর খবর নিমেষেই ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এরপরেই 'কলঙ্ক'-এর বাহার বেগমের চরিত্রের জন্য মাধুরী দীক্ষিতের দরবারে হাজির হন কলঙ্কের পরিচালক এবং প্রযোজক। পরিচালক অভিষেক বর্মন এবং প্রযোজক করণ জোহরের অনুরোধ ফেলতে পারেননি মাধুরী। সম্মতি জানিয়েছিলেন। তারপর থেকে প্রতিদিন বাহার বেগমের চরিত্র সঠিক ভাবে ফুটিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করেছেন মাধুরী। 'কলঙ্ক'-এর টিজার লঞ্চের পর এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। মাধুরীর কথায়, "যেদিন থেকে অফার পেয়েছি সেদিন থেকেই মাথায় বারবার ঘুরতো শ্রীদেবীর কথা। ও থাকলে কী ভাবে চরিত্রটা পর্দায় ফুটিয়ে তুলতো সেটাই ভাবতাম। আমার জন্য বিষয়টা সহজ ছিল না।" শুটিং ফ্লোরে শ্রী-কে মিস করত গোটা 'কলঙ্ক' টিম। তবে বোধহয় সবচেয়ে বেশি মিস করেছেন মাধুরী। তিনি বলেছেন, "কাজ করতে গেলে সবাই নিজের সেরাটা দেয়। আমিও তাই করেছি। কাজের মাঝে অনেকসময় ভুলেও গেছি শ্রীদেবীর কথা। কিন্তু একা থাকলেই বড্ড বেশী করে ওকে মনে পড়তো।" মাধুরীর কথায়, "সব অভিনেতাই চরিত্র পেলে সেটার মধ্যে ঢুকে যান। চরিত্রকে আত্মস্থ করে সেটাকে সঠিক ভাবে পর্দায় তুলে ধরতে নিজেকে নিংড়ে দেন। আমিও তাই করেছি। এটাই তো আমার কাজ।" 'কলঙ্ক'-এর টিজার রিলিজের পরেই বাহার বেগমের চরিত্রে মাধুরীর প্রশংসা ছড়িয়ে পড়েছে চারিদিকে। তাঁর লুকস থেকে কস্টিউম, কত্থকের স্টেপস থেকে চওড়া হাসি, গাম্ভীর্যের আদবকায়দা------দর্শকদের নজর কেড়েছে সবটাই। কিন্তু নায়িকা নিজে কী বলছেন? মাধুরীর জানিয়েছেন, প্রথম থেকেই তাঁর লক্ষ্য ছিল ঠিক ভাবে চরিত্রটা ফুটিয়ে তোলা। তাই শুধু সেদিকেই ফোকাসড থেকেছেন তিনি। মাধুরী বলেছেন, "আমি আমার কাজটা করেছি। শ্রীদেবী যেখানেই থাকুক আশা করি আমার কাজের জন্য ও গর্ব করবে। ওকে বড্ড মিস করি।" চলতি বছরের ১৯ এপ্রিল রিলিজ হতে চলেছে ধর্মা প্রোডাকশনের নতুন ছবি ‘কলঙ্ক’। মাল্টিস্টারার এই ছবিতে রয়েছেন বি-টাউনের তাবড় অভিনেতারা। বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর, সোনাক্ষী সিনহা। আর রয়েছে সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিত। নব্বইয়ের দশকে সিলভার স্ক্রিন কাঁপানো এই জুটিকে দীর্ঘদিন পর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখবেন দর্শকরা। আড়াই দশক পর ফের পর্দায় ফিরছে মাধুরী-সঞ্জয়ের ম্যাজিক কেমিস্ট্রি। https://www.youtube.com/watch?v=UmhXhTmP0a0

```