Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বরুণ-আলিয়ার রসায়নই 'কলঙ্ক'-এর ইউএসপি, ট্রেলর দেখে মুগ্ধ দর্শকরা

দ্য ওয়াল ব্যুরো: প্রবাদে আছে রাগের মাথায় মানুষ যখন কোনও সিদ্ধান্ত নয়, বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় ভুল সিদ্ধান্ত। এমনকী রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তের জন্য ভোগান্তিও হয় অনেকসময়। প্রবাদে সাবধানবাণী থাকা সত্ত্বেও তা মানেননি রূপ। রাগের মাথায় নেওয়া

বরুণ-আলিয়ার রসায়নই 'কলঙ্ক'-এর ইউএসপি, ট্রেলর দেখে মুগ্ধ দর্শকরা

শেষ আপডেট: 3 April 2019 22:28

দ্য ওয়াল ব্যুরো: প্রবাদে আছে রাগের মাথায় মানুষ যখন কোনও সিদ্ধান্ত নয়, বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় ভুল সিদ্ধান্ত। এমনকী রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তের জন্য ভোগান্তিও হয় অনেকসময়। প্রবাদে সাবধানবাণী থাকা সত্ত্বেও তা মানেননি রূপ। রাগের মাথায় নেওয়া তাঁর একটা ভুল সিদ্ধান্তের জন্য তাই একসঙ্গে বরবাদ হয়ে গিয়েছে অনেকগুলো জীবন।  ফার্স্ট লুক, টিজার, ছবির টাইটেল ট্র্যাক এবং আরও দুটো গান আগেই রিলিজ হয়েছে। এই সব দেখেই দর্শক মহলে অভিষেক বর্মনের ছবি 'কলঙ্ক'-এর ট্রেলর নিয়ে উন্মাদনার পারদ ক্রমশ চড়ছিল। অবশেষে সব সাসপেন্সের অবসান ঘটিয়ে রিলিজ হলো বলিউডে অভিষেকের দ্বিতীয় ছবি 'কলঙ্ক'-এর ট্রেলর। আর ট্রেলরের প্রথম দৃশ্যেই আলিয়া ভাট (রূপ)-এর কন্ঠে শোনা যাবে শতাব্দী প্রাচীন প্রবাদ, "রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়াতেই একসঙ্গে এতগুলো জীবন নষ্ট হয়ে গেল।" 'কলঙ্ক'-এর ট্রেলরে প্রতি মুহূর্তেই রয়েছে রোমাঞ্চ। প্রায় সব সিন দেখেই মনে প্রশ্ন জাগবে, "তাহলে এ বার?" একটার পর একটা দৃশ্য দেখে জিগস পাজল মেলানোর মতো প্রেমের ইক্যুয়েশন মেলানোর চেষ্টা করবেন আপনি। কিন্তু পারবেন না। শুধু বুঝবেন এ ছবির আসল বিষয় হলো ত্রিকোণ প্রেম। তবে আর পাঁচটা সাধারণ ছবির মতো বোরিং নয় এই সম্পর্ক। কারণ এই প্রেমের পিছনে রয়েছে দেশভাগের গল্প, শিকড় ছেড়ে অন্যত্র চলে যাওয়ার যন্ত্রণা। তবে সবকিছুর মধ্যে গোটা ট্রেলরে একাই বাজিমাত করেছেন মহেশ কন্যা আলিয়া। অভিষেক বর্মনের প্রথম ছবি 'টু স্টেটস'-এও নায়িকা ছিলেন আলিয়া। দক্ষিণী মেয়ের চরিত্রে তাঁর স্নিগ্ধ লুক মন জয় করেছিল সকলের। 'কলঙ্ক'-এও এক অদ্ভুত স্নিগ্ধ আলিয়াকে পাবেন দর্শকরা। যাঁর মধ্যে 'রাজি' ছবির সেহমত, কিংবা 'টু স্টেটস'-এর অনন্যার মিল পাবেন আপনি। কিন্তু এত মিলের মাঝেও বারবার মনে হবে এই আলিয়া যেন একদম নতুন, এক্কেবারে আলাদা। আপনার ভীষণ পরিচিত, কিন্তু কারও সঙ্গে মেলাতে পারবেন না। ছবির গল্প অনুযায়ী সব হারিয়েছেন রূপ। নতুন করে কোনও কিছু হারানোর ভয় পান না তিনি। তবে জীবন যুদ্ধে তিনি আসল প্রেম এবং সঠিক জীবনসঙ্গীর সন্ধান পাবেন কিনা তা অবশ্য সময়ই বলবে। বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাটের কেমিস্ট্রি এর আগেও পর্দা মাতিয়েছে। তবে এ বার এই দুই অভিনেতাই ধরা দেবেন প্রেমের একদম অন্য রসায়ন নিয়ে। পাশাপাশি পাল্লা দিচ্ছেন সঞ্জয় দত্ত-মাধুরী দীক্ষিত এবং আদিত্য রায় কাপুর-সোনাক্ষী সিংহ-এর জুটিও।  ট্রেলরের লাস্ট দৃশ্যে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-এর একটা টাচ রেখেছেন পরিচালক অভিষেক। এক্ষেত্রে নায়িকা (আলিয়া) থাকবেন ট্রেন থেকে হাত বাড়িয়ে। আর নায়ক (বরুণ) ছুটবেন তাঁর ভালোবাসার হাত ধরতে। তবে ট্রেনের ভিতরেও রয়েছেন রূপের আর এক ভালোবাসার মানুষ দেব চৌধুরী (আদিত্য রায় কাপুর)। টাল সামলে ট্রেন থেকে পড়ে যাওয়ার মুহূর্তে রূপের হাত ধরে তাঁকে আগলাবেন এই দেবই। তবে গল্পের মোড় কোন দিয়ে যাবে, কার হাত ধরবেন রূপ তা জানার অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। https://youtu.be/p4Z_ueeT_XQ

```