Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'আমাকে পরিবারের কেউ ভালোবাসে না', কেন এরকম বললেন জাহ্নবী?

দ্য ওয়াল ব্যুরো : একদিকে অর্জুন কাপুর আনন্দে নাচছেন। অন্যদিকে জাহ্নবী কাপুর মন খারাপ করে বলছেন, " আমাকে পরিবারের কেউ ভালোবাসে না। " তাঁর মনের কষ্ট ধরা পড়ছে ক্যামেরায়। কিন্তু কেন এই মন খারাপ? কী ঘটেছে? করণ জোহরের শো 'কফি উইথ করণ' সিজন ৬ এ

'আমাকে পরিবারের কেউ ভালোবাসে না', কেন এরকম বললেন জাহ্নবী?

শেষ আপডেট: 27 November 2018 02:47

দ্য ওয়াল ব্যুরো : একদিকে অর্জুন কাপুর আনন্দে নাচছেন। অন্যদিকে জাহ্নবী কাপুর মন খারাপ করে বলছেন, " আমাকে পরিবারের কেউ ভালোবাসে না। " তাঁর মনের কষ্ট ধরা পড়ছে ক্যামেরায়। কিন্তু কেন এই মন খারাপ? কী ঘটেছে? করণ জোহরের শো 'কফি উইথ করণ' সিজন ৬ এ গেছিলেন অর্জুন কাপুর ও জাহ্নবী কাপুর। সেখানে শেষে একটি প্রতিযোগিতার মধ্যে দিয়ে শেষ হয় শো। আর এই প্রতিযোগিতায় অর্জুন ও জাহ্নবীর পয়েন্ট ছিল সমান। তাই টাই ব্রেক করার জন্য করণ জোহর বলেন, যে প্রথমে পরিবারের কাউকে ফোন করে তাঁকে দিয়ে বলাতে পারবেন, " হে করণ, হোয়াটস আপ", তিনিই ওই রাউন্ড জিতে যাবেন।

আরও পড়ুন জেলে বসেই মোবাইলে মদের অর্ডার, তোলা চেয়ে হুমকি কয়েদিদের

এই রাউন্ডে জাহ্নবী ফোন করেন অর্জুনের নিজের বোন অংশুলাকে। ফোনের কানেকশনের কোনও সমস্যার জন্য হয়ত অংশুলা জাহ্নবীর কথা কিছুই বুঝতে পারছিলেন না। কিংবা, অংশুলা চাইছিলেন না যে তাঁর দাদা হেরে যাক। সে কারণেই অংশুলা " হে করণ, হোয়াটস আপ " বলা থেকে বিরত থাকেন। অন্যদিকে অর্জুন কাপুর তাঁর বাবা বনি কাপুরকে ফোন করলে তিনি সহজেই বলে দেন " হে করণ, হোয়াটস আপ "। আর এতেই সেই রাউন্ডে অর্জুনের কাছে হেরে যান জাহ্নবী। তাতেই তাঁর মন খারাপ হয়। অংশুলাকে জাহ্নবী বলেন, তিনি তাঁকে ভীষণ কষ্ট দিয়েছেন। বলেন, তাঁর এখন মনে হচ্ছে, পরিবারের কেউ তাঁকে ভালোবাসে না। https://www.instagram.com/p/BqmvL_4ADc8/?utm_source=ig_web_copy_link জাহ্নবী এই ঘটনা নিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টও করেন। তার নীচে অংশুলা জাহ্নবীর উদ্দেশে চুমু দেন। তখনও শ্রীদেবী কন্যা তাঁকে জিজ্ঞাসা করেন, তিনি কেন উত্তর দেননি। পরে অবশ্য জাহ্নবীই বলেন, যে অংশুলা পরে ফোনে জানিয়েছেন যে নেটওয়ার্কের সমস্যা থাকায় তিনি জাহ্নবীর কথা কিছুই শুনতে পাচ্ছিলেন না। অন্যদিকে বরুণ ধাওয়ান মজা করে অংশুলাকে বলেন, তিনি আসলে চাইছিলেন না যে তাঁর ভাই অর্জুন হেরে যাক, তাই এমনটা করেছেন। https://www.instagram.com/p/Bqmvt6jgZWc/?utm_source=ig_web_copy_link শ্রীদেবী বেঁচে থাকার সময় তাঁর সঙ্গে যে বনি পুত্র অর্জুনের সম্পর্ক ভালো ছিল না সেকথা সবার জানা। এমনকী শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী ও খুশির সঙ্গেও বিশেষ সখ্যতা ছিল না অর্জুনের। একসময় একটি টিভি শোয়ে অর্জুন কাপুর বলেছিলেন, ''শ্রীদেবীর সঙ্গে আমার সম্পর্ক কোনওদিন স্বাভাবিক হতে পারে না। উনি আমার বাবার স্ত্রী, আমার মা নন। জাহ্নবী ও খুশির সঙ্গেও আমার বিশেষ সখ্যতা নেই। '' সেই অর্জুন কাপুরই শ্রীদেবীর মৃত্যুর পর অনেটাই বদলে গেছেন। কাছে টেনে নিয়েছেন জাহ্নবী ও খুশিকে। সেটা অবশ্য করণের শোয়ে বোঝা গেল বারবার। যেখানে র‍্যাপিড ফায়ার রাউন্ডে হেরে গয়ে অর্জুন বললেন, " বোনের কাছে হারতে আমি রাজি। "

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন


```