Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

তৈমুরের ন্যানির মাইনে কত জানেন? শুনলে কিন্তু চোখ কপালে উঠতে পারে

দ্য ওয়াল ব্যুরো: তৈমুর আলি খান। বি-টাউনের সবচেয়ে জনপ্রিয় স্টারকিড। কিন্তু তৈমুরের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তা বেড়েছে তার ন্যানিরও। তবে শুধু জনপ্রিয়তাই নয়, ছোট্ট তৈমুরের ন্যানির মাসিক মাইনেও আম জনতার ধরাছোঁয়ার বাইরে। হবে নাই বা কেন? কার ন্যা

তৈমুরের ন্যানির মাইনে কত জানেন? শুনলে কিন্তু চোখ কপালে উঠতে পারে

শেষ আপডেট: 14 March 2019 08:16

দ্য ওয়াল ব্যুরো: তৈমুর আলি খান। বি-টাউনের সবচেয়ে জনপ্রিয় স্টারকিড। কিন্তু তৈমুরের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তা বেড়েছে তার ন্যানিরও। তবে শুধু জনপ্রিয়তাই নয়, ছোট্ট তৈমুরের ন্যানির মাসিক মাইনেও আম জনতার ধরাছোঁয়ার বাইরে। হবে নাই বা কেন? কার ন্যানি দেখতে হবে তো। খোদ নবাবের নাতির দেখভাল করেন যিনি, তাঁর মাসিক বেতন যে আকাশছোঁয়া হবে সেটাই তো স্বাভাবিক। তাই না! বলিউডের বাছা বাছা তারকাকে জনপ্রিয়তায় হারিয়ে দিতে পারে স্টারকিড তৈমুর আলি খান। বয়স মাত্র ২। কিন্তু এই বয়সে তার মতো ক্যামেরা ফ্রেন্ডলি বাচ্চা খুব কমই আছে। পাপারাৎজির লেন্স দেখলেই হলো। দিব্য হাত নেড়ে হাসিমুখে পোজ দিয়ে দেন নবাব খানদানের এই ছোট্টটি। তবে বেশিরভাগ সময়েই তৈমুরের সঙ্গে ফ্রেমবন্দি হন তার ন্যানি। পরনে সাদা বা হাল্কা আকাশি কিংবা হাল্কা গোলাপি রংয়ের পোশাক। মুখে হাসি লেগে রয়েছে সারাক্ষণ। তিনি তৈমুরের খেলার সঙ্গী। তাকে স্কুলেও নিয়ে যান। প্রয়োজনে শাসন করেন। আবার আদর-ভালোবাসায় ভরিয়ে দেন। তৈমুরের নাড়ি-নক্ষত্র তাঁর নখদর্পণে। কিন্তু ক্যামেরা নিয়ে কেউ তৈমুরের একটু বেশি কাছাকাছি এসে গেলে আর রক্ষে। একদম বকে-ধমকে তাঁকে ফেরত পাঠিয়ে দেবেন এই ন্যানি। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বলেন, তৈমুরের পাশাপাশি বিখ্যাত হয়ে গিয়েছেন তার ন্যানিও। নামজাদা হাইপ্রোফাইল সিকিউরিটি এজেন্সি থেকে বেছে আনা হয়েছে এই ন্যানিকে। এখন প্রশ্ন হলো মাসে তৈমুরের ন্যানিকে ঠিক কত টাকা মাইনে দেন সইফ এবং করিনা? কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছিল, লাখ টাকার এই প্রশ্নের মতোই লোকের মনে এখন কৌতূহল তৈমুরের ন্যানির মাইনে নিয়ে। প্রকাশ্যেই বেশ কয়েকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন বেবো বেগম। এতদিন অবশ্য এসব প্রশ্ন এড়িয়েই যেতেন করিনা। তবে সম্প্রতি এক শো-তে তৈমুরের ন্যানির মাইনে সংক্রান্ত প্রশ্নে মুখ খোলেন অভিনেত্রী। সাফ জানিয়ে দেন, "সন্তানের আনন্দ এবং নিরাপত্তার কোনও দাম হয় না। আসল কথা হলো যাতে তৈমুর ভালো থাকে, হাসিখুশি থাকে এবং নিরাপদে থাকে। এসব জিনিস টাকা দিয়ে মাপা যায় না।" তবে করিনা যাই বলুন না কেন কানাঘুষো শোনা যাচ্ছে অনেক উচ্চপদস্থ সরকারি আমলাদের থেকেও নাকি বেশি মাইনে তৈমুরের ন্যানির। শুধু তাই নয়, হাইপ্রোফাইল বহুজাতিক সংস্থায় কর্মরত অনেক উচ্চপদস্থ আধিকারিকের মাইনের সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারেন তৈমুরের ন্যানি। শোনা গিয়েছে, মাসে নাকি দেড় লাখেরও বেশি মাইনে পান তৈমুরের ন্যানি! ওভারটাইম-উপরি পাওনা সব মিলিয়ে তাঁর হাতে নাকি আসে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা! পিলে চমকে ওঠার মতো খবর হলেও এমনটা যে অস্বাভাবিক নয় তা বলছেন নেটিজেনদের অনেকেই।

```