Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মোটরবাইক নিয়ে অক্ষয়ের 'ডেয়ারডেভিল' স্টান্ট, শিহরণ জাগাচ্ছে অভিনেতার ইনস্টা ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: অত্যাধুনিক স্পোর্টস বাইকে চড়ে নানান কেরামতি দেখাচ্ছেন অক্ষয় কুমার। কখনও হাই স্পিডে পাল্লা দিচ্ছেন চার চাকার সঙ্গে। কখনও বা সাঁ সাঁ স্পিডে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছেন বাকি গাড়িগুলোকে। মোটরবাইক থেকে ভল্ট খেয়ে হেলিকপ্টারে চড়তেও

মোটরবাইক নিয়ে অক্ষয়ের 'ডেয়ারডেভিল' স্টান্ট, শিহরণ জাগাচ্ছে অভিনেতার ইনস্টা ভিডিও

শেষ আপডেট: 1 July 2019 11:48

দ্য ওয়াল ব্যুরো: অত্যাধুনিক স্পোর্টস বাইকে চড়ে নানান কেরামতি দেখাচ্ছেন অক্ষয় কুমার। কখনও হাই স্পিডে পাল্লা দিচ্ছেন চার চাকার সঙ্গে। কখনও বা সাঁ সাঁ স্পিডে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছেন বাকি গাড়িগুলোকে। মোটরবাইক থেকে ভল্ট খেয়ে হেলিকপ্টারে চড়তেও দেখা গেল আক্কিকে। চোখে-মুখে আত্মপ্রত্যয়ের ছাপ স্পষ্ট। ইনস্টাগ্রামে সম্প্রতি এমন শিহরণ জাগানো ভিডিও শেয়ার করেছেন অক্ষয়। তবে কেবল অভিনেতা নন, এই ভিডিও-তে ঝলক মিলেছে পরিচালক রোহিত শেট্টিরও। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে রোহিতে আগামী ছবি 'সূর্যবংশী'-র সেটে তোলা হয়েছে এইসব অ্যাকশনের দৃশ্য। শ্যুটিংয়ের ঝলকই বলে দিচ্ছে যে নিজের পরের ছবিতে পাওয়ার প্যাক্ট অ্যাকশন সিক্যুয়েন্স রাখতে চলেছেন পরিচালক। তার জন্য চুটিয়ে পরিশ্রমও করছেন অক্ষয়। রোহিত শেট্টির ছবি মানেই ভরপুর অ্যাকশন। অবশ্যই থাকবে প্রচুর স্টান্ট সিন। পাশাপাশি পাল্লা দেবে গাড়ির লড়াই। পরিচালকের ফ্যানরা বলেন, "দু-চারটে গাড়ি শূন্যে না উড়লে মনেই হয় না যে এটা রোহিতের ছবি।" তবে আগামী ছবিতে 'সূর্যবংশী'-তে যেন অ্যাকশনের সব মাত্রা ভাঙতে চলেছেন রোহিত নিজেই। এ বার তাঁর জুড়িদার অক্ষয় কুমার। এর আগে 'সিম্বা' হোক বা 'সিংহম', কিংবা 'দিলওয়ালে'-----সব ছবিতেই রোম্যান্সের সঙ্গে পাল্লা দিয়েছিল মারকাটারি অ্যাকশন। সঙ্গে অবশ্যই ছিল গাড়ির স্টান্ট। তবে এ বার যেন সবকিছুই খানিকটা একস্ট্রা এনার্জি নিয়ে। হবে নাই বা কেন! আফটার অল কে অভিনয় করছেন সেটা তো দেখতে হবে। খোদ অ্যাকশন হিরো অক্ষয় খুমার। হালফিলের প্রায় সব ছবিতেই দুরন্ত অ্যাকশন সিনে অভিনয় করতে দেখা আক্কিকে। এ বার 'সূর্যবংশী'-তেও যে দারুণ কিছু ধামকা দেবেন রোহিত-অক্ষয় জুটি, সে ব্যাপারে এখন থেকেই বাজি ধরছেন দর্শকরা। https://www.instagram.com/p/BzXNnoXnuNL/ নিজের ইনস্টাগ্রাম এই টানটান অ্যাকশন সিকুয়েন্সের ভিডিও শেয়ার করেছেন অক্ষয় কুমার। যেখানে রয়েছে মোটরবাইকের সঙ্গে গাড়ির মারাত্মক সব স্টান্ট। দেখলে রোম খাড়া হয়ে যাবে আপনার। ভিডিও শেয়ার করে অক্ষয় লিখেছেন, "যেদিন থেকে অভিনয় আমার ভাগ্য হয়েছে, সেদিন থেকেই অ্যাকশন আমার লাইফলাইন হয়ে গিয়েছে।" সঙ্গে অভিনেতার দাবি, এই অ্যাকশন সিন দেখলেই দর্শকরা বুঝবেন কেন এখনও তাঁর ভিতরের আগুনটা নেভেনি।

```