Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

তিরুপতিতে বিজয়-রশ্মিকা, জীবনের নতুন অধ্যায়ের সূচনায় আশীর্বাদ নিলেন জুটি

নতুন কনে রশ্মিকার মুখে এদিন ছিল উজ্জ্বল হাসি। সবুজ-সোনালি শাড়িতে তাঁর লুক ছিল স্নিগ্ধ ও মার্জিত। ঐতিহ্যবাহী সোনার গয়না ও হালকা মেকআপে এদিন তিনি নজর কাড়েন। অন্যদিকে সাদা কুর্তা-পায়জামায় বিজয়কে দেখা যায় পরিপাটি সাজে।

তিরুপতিতে বিজয়-রশ্মিকা, জীবনের নতুন অধ্যায়ের সূচনায় আশীর্বাদ নিলেন জুটি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 1 March 2026 16:59

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর জীবনের নতুন অধ্যায় শুরু। ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধার পর নবদম্পতি বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আশীর্বাদ নিতে পৌঁছে গেলেন তিরুপতির মন্দির (Tirumala Venkateswara Temple)-এ।

রবিবার মন্দিরে তাঁদের উপস্থিতির একাধিক ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিড়ের মধ্যেও একে অপরের পাশে ছিলেন বিজয় ও রশ্মিকা। ভিডিওতে দেখা যায়, ভক্তদের ভিড়ের মধ্যে দিয়ে হাঁটার সময় স্ত্রীকে আগলে রেখেছেন বিজয়, যাতে তাঁর কোনও অসুবিধা না হয়।

নতুন কনে রশ্মিকার মুখে এদিন ছিল উজ্জ্বল হাসি। সবুজ-সোনালি শাড়িতে তাঁর লুক ছিল স্নিগ্ধ ও মার্জিত। ঐতিহ্যবাহী সোনার গয়না ও হালকা মেকআপে এদিন তিনি নজর কাড়েন। অন্যদিকে সাদা কুর্তা-পায়জামায় বিজয়কে দেখা যায় পরিপাটি সাজে।

মন্দির চত্বরে উপস্থিত অনুরাগীদের শুভেচ্ছা, কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেন নবদম্পতি। বিজয়কে অনেককে ধন্যবাদ জানাতেও দেখা যায়। তাঁদের সঙ্গে ছিলেন বিজয়ের ভাই আনন্দ দেবেরাকোন্ডা (Anand Deverakonda)।

অনেক অনুরাগী ছবি তোলার অনুরোধ জানালেও ভদ্রভাবে এদিন তা এড়িয়ে যান তাঁরা। তবে ভালবাসা ও আশীর্বাদের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানান। কিছু ভিডিওতে দেখা গিয়েছে, মন্দিরে উপস্থিত ভক্তদের মধ্যে মিষ্টি বিতরণ করছেন বিজয় ও রশ্মিকা।

বিয়ের উচ্ছ্বাসের পর এই আধ্যাত্মিক সফর যেন তাঁদের নতুন পথচলার সূচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলল।
 


```