Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

‘ভয়ঙ্কর লাগছে...’, ইরান-মার্কিন যুদ্ধের আবহে আবুধাবিতে আটকে ইশা গুপ্তা! চিন্তায় ভক্তরা

ইরান-মার্কিন সংঘাতের আবহে আবুধাবিতে আটকে ইশা গুপ্তা। নিরাপদে থাকার কথা জানালেও চিন্তায় ভক্তরা।

‘ভয়ঙ্কর লাগছে...’, ইরান-মার্কিন যুদ্ধের আবহে আবুধাবিতে আটকে ইশা গুপ্তা! চিন্তায় ভক্তরা

ইশা গুপ্তা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 1 March 2026 16:27

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় ছড়াচ্ছে যুদ্ধের উত্তাপ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ বিমান হানায় (Israel America) নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই, এমনটাই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি। পাল্টা প্রতিরোধে মার্কিন সেনাঘাঁটিতে একের পর এক আঘাত হানছে ইরানও। এমন উত্তপ্ত পরিস্থিতির প্রভাবে কাঁপছে দুবাই, দোহা-সহ একাধিক উপসাগরীয় শহর।

এরই মধ্যে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির আঁচ এসে পৌঁছেছে ভারতের বিনোদন জগতে। ‘জন্নত ২’-এর অভিনেত্রী ইশা গুপ্তা (Esha Gupta) বর্তমানে আবু ধাবিতে আটকে পড়েছেন। যদিও অভিনেত্রী নিজে জানিয়েছেন, আপাতত তিনি নিরাপদেই রয়েছেন। যুদ্ধ পরিস্থিতিতে উদ্বিগ্ন অনুরাগীদের বার্তায় ভরে উঠেছিল তাঁর ইনবক্স। তাই সবার উদ্দেশে ইনস্টাগ্রাম পোস্টে ইশা লেখেন, “অনেকেই আমার খবর নিয়েছেন। সাড়া না দিতে পারার জন্য দুঃখিত। তবে আমরা নিরাপদে আছি। সময়টা খুব কঠিন এবং ভয়ানক। ঈশ্বর আছেন, আমাদের রক্ষা করবেন।”

তিনি আরও লেখেন, “মোদী সরকারের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে। আশা করি শিগগিরই দেশে ফিরতে পারব। যাঁরা এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত, তাঁদের জন্য প্রার্থনা করছি। সবাই যেন নিরাপদে থাকেন।”

অন্যদিকে, অভিনেত্রী সোনাল চৌহান আটকে রয়েছেন দুবাইয়ে। বিমানের যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় তিনি দেশে ফিরতে পারছেন না। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে সোনাল লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীজি, যুদ্ধ পরিস্থিতির কারণে আমি বর্তমানে দুবাইয়ে আটকে পড়েছি। একের পর এক উড়ান বাতিল হচ্ছে। কখন দেশে ফিরতে পারব, তা বলা যাচ্ছে না। অনুগ্রহ করে এই সংকটময় সময়ে আমাকে দেশে ফেরার ব্যবস্থা করে দিন।”

পাশাপাশি আগাম কৃতজ্ঞতাও জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি কতটা ভয়াবহ মোড় নেয়, তা সময় বলবে। তবে তার প্রভাব যে শুধু কূটনীতি বা অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, বিনোদন দুনিয়াও যে বিপর্যস্ত হতে পারে, তার ইঙ্গিত মিলছে স্পষ্টভাবেই।


```