
শেষ আপডেট: 3 June 2023 14:00
দ্য ওয়াল ব্যুরো: সন্ধে সাতটার স্টার জলসা মানেই এতদিন ঋদ্ধি খড়ির রসায়নে জমে থাকতেন ধারাবাহিকের দর্শকরা। তবে এবার এই অভ্যেস বদল হতে চলেছে। ৫ জুন থেকে সোম থেকে রবিবার আসতে চলেছে নতুন ধারাবাহিক 'তুঁতে'।
এই ধারাবাহিকের মাধ্যমে ফের আরও এক নতুন চরিত্রে দেখা যাবে দীপান্বিতা রক্ষিতকে। এর আগে খুকুমনির চরিত্রে দীপান্বিতার অভিনয় আজও মনে রেখেছেন দর্শকরা। এবার তুঁতের চরিত্রে ফিরলেন তিনি। খুকুমনির থেকে এই চরিত্র যে অনেকটাই আলাদা তা স্পষ্ট ধারাবাহিকের বিজ্ঞাপনেই।
দীপান্বিতার পাশাপাশি ফের আরও একবার ধারাবাহিকে ফিরলেন সৈয়দ আরফিনও। এর আগে খেলাঘর ধারাবাহিকে 'শান্টু গুন্ডার চরিত্রে দেখা গিয়েছিল সৈয়দকে। তুঁতে-তে রঙ্গনের ভূমিকায় তাঁকে দেখবেন দর্শক।
এই ধারাবাহিকের বিজ্ঞাপন ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শকরা। ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন নিয়ে লাহিড়ী পরিবারে আসে তুঁতে। তবে সেই পথে আসবে অনেক চড়াই উতরাই। স্বপ্ন সত্যি করতে এই কাজে তাকে সঙ্গ দেবে লাহিড়ী পরিবারের ছোট ছেলে রঙ্গন। কীভাবে হবে সেই স্বপ্ন সফল? তার উত্তর পেতে চোখ রাখতে হবে সোম থেকে রবিবার সন্ধে ৭টা থেকে স্টার জলসার পর্দায়।
‘গোধূলি আলাপ’ শেষ! নোলক-অরিন্দমকে ধরে রাখতে চ্যানেলে হানা অনুরাগীদের