Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

রবীন্দ্রনাথকে আশ্রয় করে 'সখী ভালবাসা কারে কয়', আসছে প্রেরণা-শুভদীপের মিনি সিরিজ

পাঁচজনকে নিয়েই গল্প। রবীন্দ্রনাথের কলমে বারবার বলিষ্ঠ নারী চরিত্র উঠে এসেছে। এই মিনি সিরিজটিও নারীকেন্দ্রিক কাহিনি নির্ভর। চারটি পর্ব আছে ১৫ মিনিট সময়সীমার।

রবীন্দ্রনাথকে আশ্রয় করে 'সখী ভালবাসা কারে কয়', আসছে প্রেরণা-শুভদীপের মিনি সিরিজ

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 31 July 2025 12:45

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

'সখী, ভালবাসা কারে কয়!  সে কি কেবলই যাতনাময় ।
সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুখের শ্বাস ?
লোকে তবে করে  কী সুখেরই তরে এমন দুখের আশ।'

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গান বললেই এই গান আমাদের সবার আগে মনে আসে। আর এই গানকে আশ্রয় করেই পরিচালক বিশ্বদীপ বিশ্বাস ( Biswadeep Biswas) তাঁর নতুন মিনি সিরিজের নাম দিয়েছেন 'সখী ভালবাসা কারে কয়' ( Sakhi Bhalobasa Kare Koi)। প্রযোজনায় পিনাকী পাল। বড় চমক ছোট পর্দার পরিচিত মুখদের সঙ্গে কনটেন্ট ক্রিয়েটরদেরও দেখা যাবে এই মিনি সিরিজে (Mini Series)। এই মিনি সিরিজে থাকছেন অরুণাভ দে, প্রেরণা দাস (Prerna Das), শুভদীপ গুহ রায় (Subhodeep GuhaRoy) , অমৃতা দেবনাথ, অর্পিতা সরকার প্রমুখ।

প্রেরণা আর শুভদীপ খুবই জনপ্রিয় সামাজিক মাধ্যমে যা এই মিনি সিরিজের তুরুপের তাস। তাঁরাই এখানে লিড চরিত্রে। বাকিরাও গুরুত্বপূর্ণ চরিত্রে। অরুনাভ দে 'ফুলকি' সিরিয়ালে বর্তমানে অভিনয় করছেন। অমৃতা দেবনাথ এরআগে 'সন্ধ্যাতারা' বলে একটি সিরিয়াল করতেন। কিছুদিন আগেই ক্লিক অ্যাপে 'জয়সলমীর জমজমাট' বলে একটি ওয়েব সিরিজ করেছেন। 
অর্পিতা সরকারও সিরিয়ালের চেনা মুখ।

পাঁচজনকে নিয়েই গল্প। রবীন্দ্রনাথের কলমে বারবার বলিষ্ঠ নারী চরিত্র উঠে এসেছে। এই মিনি সিরিজটিও নারীকেন্দ্রিক কাহিনি নির্ভর। চারটি পর্ব আছে ১৫ মিনিট সময়সীমার। প্রত্যেকটি চরিত্রের ব্যক্তিগত বোঝাপড়া, সম্পর্কের টানাপোড়েন, মিলন থেকে বিচ্ছেদে নানা প্লটে এগিয়েছে চিত্রনাট্য। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা বিশ্বদীপ বিশ্বাসের।

পুজোর আবহে সেপ্টেম্বর মাস থেকে ইউটিউব চ্যানেল 'ডিডা'য় আসছে নতুন মিনি সিরিজ 'সখী ভালবাসা কারে কয়'। ডার্ক লাভ স্টোরি হতে চলেছে এই সিরিজটি। সঙ্গে ক্রাইম থ্রিলার। আলো-আঁধারি পোস্টারে তা স্পষ্ট। যে নতুন পোস্টার আজকে লঞ্চ হল। যার ট্যাগলাইন- 'ভালবাসলে ঘৃণা করতেও জানতে হয়'। অগস্টেই আসবে ট্রেলর।


```