Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবা হলেন নাইজেল আক্কারা, কন্যা সন্তানের আগমনে খুশির হাওয়া টলিপাড়ায়

দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবন। এই প্রথম বাবা হলেন নাইজেল। বহুদিন ধরেই এই দিনের অপেক্ষায় ছিলেন তাঁরা।

বাবা হলেন নাইজেল আক্কারা, কন্যা সন্তানের আগমনে খুশির হাওয়া টলিপাড়ায়

নাইজেল আক্কারা ও তাঁর স্ত্রী (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 30 July 2025 19:25

দ্য ওয়াল ব্য়ুরো: টলিপাড়ায় খুশির খবর। বাবা হলেন অভিনেতা নাইজেল আক্কারা। বুধবার সকালে বাইপাস সংলগ্ন এক বেসরকারি নার্সিংহোমে কন্যাসন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী, চিকিৎসক মৌমিতা। এক বেসরকারি সংবাদমাধ্যমকে নাইজেল জানান, মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন।

নাইজেলের গলায় তখন উচ্ছ্বাস স্পষ্ট। বলেন, 'এই মুহূর্তটা ভাষায় বোঝাতে পারব না। খুবই আনন্দিত, খুবই উত্তেজিত। এটা জীবনের একেবারে নতুন অধ্যায়। বাকরুদ্ধ হয়ে যাচ্ছি বারবার।'

দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবন। এই প্রথম বাবা হলেন নাইজেল। বহুদিন ধরেই এই দিনের অপেক্ষায় ছিলেন তাঁরা। বর্তমানে কোনও শুটিং বা কাজের মধ্যে নেই অভিনেতা। সম্পূর্ণ সময়ই পরিবারকে দিতে চাইছেন।

তাঁর কথায়, 'এই সময়টায় আমি কোনও কাজ করছি না। আমাদের পূর্ণ মনোযোগ ছিল এই দিকটাতেই। মেয়ে আসার আগে থেকেই শুধু পরিবার নিয়েই ভাবছিলাম।'

নবজাতকের একটি ছবিও ইতিমধ্যেই ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। খুদে অতিথির আগমনে বন্ধু, সহকর্মী, অনুরাগীদের শুভেচ্ছায় ভরে উঠেছে তাঁর ইনবক্স।

এক সময়ের কঠিন জীবনযাত্রা পেরিয়ে অভিনয়ের মঞ্চে উঠে আসা নাইজেলের গল্প টলিউডে বহুবার অনুপ্রেরণা দিয়েছে। এক সময় তাঁর মা তাঁকে বলেছিলেন কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি দিতে। কিন্তু নাইজেল নিজের শহর, নিজের লড়াই, নিজের পরিচয় আঁকড়ে ধরে থেকেছেন। সেই যাত্রায় এবার নতুন সঙ্গী তাঁর কন্যা।

কী নাম রাখলেন মেয়ের? তা অবশ্য জানা যায়নি এখনও।


```